ঠাকুরগাঁওয়ে বিএনপির মানববন্ধন, ব্যানার কেড়ে নিলেন ওসি

ঠাকুরগাঁও প্রতিনিধি
১২ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:২৯আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:২৯

বিএনপির মানববন্ধনে ব্যানার কেড়ে নিচ্ছেন সদর থানার ওসি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছর কারাদণ্ড দেওয়ার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিএনপির মানববন্ধন কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। সোমবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে বিএনপির কার্যালয়ের সামনে দলীয় নেতাকর্মীরা মানববন্ধন শুরুর কিছুক্ষণ পরেই সদর থানার ওসি আব্দুল লতিফ ব্যানার নিয়ে চলে যান।

ব্যানার নিয়ে চলে যাচ্ছেন ওসি আব্দুল লতিফ এরপরেও মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সহসভাপতি ওয়াদুল্লাহ মাসুদ, যুবদলের সভাপতি মহেবুল্লাহ চৌধুরী আবু নূর প্রমুখ।

সেখানে তৈমুর রহমান অভিযোগ করেন, ‘পুলিশ আমাদের কোনও কর্মসূচিই পালন করতে দিচ্ছে না। ওসি আমাদের ব্যানার কেড়ে নিয়ে গেছে। তারপরও আমরা কর্মসূচি পালন করেছি।’ বক্তারা এ সময় খালেদা জিয়ার বিরুদ্ধে দেওয়া রায় প্রত্যাখ্যান করে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি দেন।

মানববন্ধনকে ঘিরে বিএনপির কার্যালয়ের সামনে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম