কুড়িগ্রামে ‘মৃত’ গরুর মাংস জব্দ

কুড়িগ্রাম প্রতিনিধি
১২ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:২১আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:২৩

কুড়িগ্রাম কুড়িগ্রাম সদর উপজেলায় মৃত গরুর মাংস বিক্রির অভিযোগে এক কসাইয়ের দোকান থেকে প্রায় ৫০-৬০ কেজি মাংস জব্দ করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিন আল পারভেজ। সোমবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে কাঁঠালবাড়ী ইউনিয়নের কাঁঠালবাড়ীহাট বাজারে এসব মাংস জব্দ করা হয়। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান অভিযুক্ত কসাই সাইদুল হক ও ওসমান।

স্থানীয় সূত্রে জানা গেছে, কাঁঠালবাড়ী বাজারের কসাই সাইদুল হক প্রায়ই মৃত গরুর মাংস বিক্রি করেন। এ বিষয়ে কয়েকবার অভিযোগ করলেও কৌশলে পার পেয়ে যান সাইদুল। ওই কসাই সোমবার (১২ ফেব্রুয়ারি) আবারও মৃত গরুর মাংস বিক্রি করছেন এমন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন কাঁঠালবাড়ী বাজারে অভিযান চালিয়ে মৃত গরুর মাংস জব্দ করে। এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.হাবিবুর রহমান এবং সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মিন্টু মিয়া উপস্থিত ছিলেন। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান কসাই সাইদুল ও ওসমান। পরে জব্দকৃত মাংস কাঁঠালবাড়ী ইউনিয়ন পরিষদ চত্বরে নেওয়া হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিন আল পারভেজ জানান, পলাতক কসাইদের আটকের চেষ্টা চলছে। তাদের আটক করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.হাবিবুর রহমান জানান, গরুটি তৈয়ব আলী নামে ছিনাই এলাকার এক বাসিন্দার বলে জানা গেছে। গরুর মালিক জানিয়েছেন, গরুটি অসুস্থ ছিল। জব্দকৃত মাংস ল্যাবে পাঠানো হবে। ল্যাব থেকে প্রতিবেদন পেলে নিশ্চিত হওয়া যাবে জব্দ করা মাংস মৃত গরুর কিনা।

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম