গাইবান্ধা-১ উপনির্বাচন: স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

গাইবান্ধা প্রতিনিধি
১৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:৩৭আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:৩৯

গাইবান্ধা ১ আসনের উপনির্বাচন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) শুন্য আসনে উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আহসান হাবীব মাসুদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকাল ৫টার দিকে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মনোনয়পত্র যাচাই-বাছাইয়ের পর ক্রটি থাকায় তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।

সহকারী রিটানিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার মো. মাহবুবুর রহমান জানান, মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের নির্ধারিত দিনে রিটানিং কর্মকর্তা জিএম সাহাতাব উদ্দিনের উপস্থিতিতে দাখিল করা পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। দাখিল করা প্রার্থীদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী আহসান হাবীব মাসুদের মনোনয়নপত্রে ক্রটি থাকায় তা বাতিল করা হয়।

তিনি আরও  জানান, স্বতন্ত্র প্রার্থী আহসান হাবীব মাসুদের মনোনয়নপত্র বাতিল করার পর চার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আগামী ২৩ ফেব্রুয়ারি প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ২৪ ফেব্রুয়ারি প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে।

মনোনয়নপত্র বৈধ প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের আফরোজা বারী, জাতীয় পার্টির ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, গণফ্রন্টের শরিফুল ইসলাম ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) জিয়া জামান খাঁন।

তবে মনোনয়নপত্র বাতিল হওয়া স্বতন্ত্র প্রার্থী আহসান হাবীব মাসুদ মোবাইলে বলেন, ‘মনোনয়নপত্র বৈধ করতে তিনি আপিল করবেন।’

আগামী ১৩ মার্চ এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। সুন্দরগঞ্জ উপজেলার একটি পৌরসভা ও ১৫ ইউনিয়নের ভোটাররা ১০৯টি কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম