পঞ্চগড়ে ট্রাকচাপায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ দুই জন নিহত

পঞ্চগড় প্রতিনিধি
১৭ ফেব্রুয়ারি ২০১৮, ২৩:২০আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৮, ২৩:২৩

সড়ক দুর্ঘটনা ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে এক সাবেক ইউপি চেয়ারম্যানসহ (৪৫) দুই জন নিহত হয়েছেন। শনিবার (১৭ ফেব্রুয়ারি) রাতে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের ভজনপুর পাথর লিমিটেডের সামনে এ দুর্ঘটনাটি ঘটেছে। ভজনপুর হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. এনামুল হক ও তেতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহুরুল ইসলাম এ খবর নিশ্চিত করেছেন।

নিহত মোস্তফা কামাল পাশা স্বপন  পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। অপরজন হলো চেয়ারম্যানের ভাগনি মিলু (১৮)। মিলুর বাড়ি জেলার সদর উপজেলার মাগুরমারী এলাকায়।

ওসি এনামুল হক জানান, ভজনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান স্বপন জেলার সদর উপজেলার জগদল থেকে ভাগনি মিলুকে নিয়ে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। ভজনপুর পাথর লিমিটেডের সামনে একটি ট্রাকের সঙ্গে তাদের মুখোমুখি সংষর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন হাইওয়ে পুলিশের সহযোগিতায় চেয়ারম্যান স্বপনকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. মো. আকরামুল হক তাকে মৃত ঘোষণা করেন। 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম