ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় মনি দেবনাথ নামে (৬)এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার সালন্দর ইউনিয়নের কালিতলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঠাকুরগাঁও সদর থানার ওসি আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত শিশু সদর উপজেলার সালন্দর ইউনিয়নের কালিতলা গ্রামের শ্যামল দেবনাথের মেয়ে।
পুলিশ জানান, ঠাকুরগাঁও শহর থেকে গড়েয়া যাওয়ার পথে কালিতলা এলাকায় একটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে শিশু মনি দেবনাথকে চাপা দেয়। এসময় শিশুটি গুরুতর আহত হলে তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের নেওয়ার পর জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সদর থানার ওসি আব্দুল লতিফ জনান, ঘটনার পর স্থানীয়রা বিক্ষুব্ধ জনতা ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: টেকনাফে সাড়ে ৩৩ কোটি টাকার ইয়াবা উদ্ধার







