কালাম নেই এ কথা এখনও জানে না তার স্ত্রী-সন্তানরা

পিরোজপুর প্রতিনিধি
০১ মার্চ ২০১৮, ১৫:৩৫আপডেট : ০১ মার্চ ২০১৮, ১৫:৪১

মালিতে নিহত সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার আবুল কালাম আজাদ

মালিতে নিহত সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার আবুল কালাম আজাদের স্ত্রী ও সন্তানদেরকে এখনো কিছু জানানো হয়নি। শুধু কালাম দুর্ঘটনার শিকার হয়েছে বলে জানানো হয়েছে। এ ভাবেই কথাগুলো বলেন, ‘নিহত কালামের চাচাতো ভাই ড. ফিরোজ কিবরিয়া।’

নিহত ওয়ারেন্ট অফিসার আবুল কালামের বাড়ি পিরোজপুরের নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়নের উত্তর কলারদোনিয়া গ্রামে।

ফিরোজ কিবরিয়া আরও বলেন, ‘গত রাতেই আমরা জানতে পারি মালিতে কালামসহ চার বাংলাদেশি নিহত হয়েছে। এর পর থেকে কালামের বাড়ির ডিশ সংযোগ বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। তার স্ত্রীর কাছ থেকে মোবাইল ফোনও সরিয়ে রাখা হয়েছে। তাদের শুধু দুর্ঘটনায় কালাম আহত হয়েছে বলে জানানো হয়েছে।’

দুর্ঘটনায় আহত হওয়ার খবরে আহাজারি করছেন তার স্ত্রী

তিনি জানান, কালামের বাবা-মা অনেক আগেই মারা গেছেন। বাড়িতে তার স্ত্রী সন্তান ও ষাটোর্ধ এক শারীরিক প্রতিবন্ধি বোন আছেন। কালামের স্ত্রী খাদিজা বেগম স্থানীয় মুগারজোর বালিকা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষিকা। মেয়ে আসনিকা আজাদ ইমু মুগারজোর মাধ্যমিক বিদ্যালয়ে পড়ে এবং ছেলে ফারদিন আজাদ বৈঠকাটা মাতৃছায়া কিন্ডার গার্টেনে চতুর্থ শেণিতে পড়ে।

কলারদোয়া নিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আবু সাইম জানান, কালাম ১৯৯০ সালে কলারদোয়ানিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন। এরপর সে ১৯৯২ সালে সেনাবাহিনীতে যোগদান করেন। কালামকে আমরা সবাই একজন সদালাপী মানুষ হিসাবে জানতাম। গেল রমজানের ঈদে তার সঙ্গে আমার দেখা হয়েছে। এরপর সে মিশনে চলে যায়। তার এই অস্বাভাবিক মৃত্যুতে পুরো গ্রাম শোকে স্তব্ধ।

আরও পড়ুন: সাতক্ষীরায় একটি বাড়িকে ‘পাখি বাড়ি’ ঘোষণা

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক