তিনশ’ আসনেই নির্বাচন করবে জাপা: এরশাদ

গাইবান্ধা প্রতিনিধি
০৪ মার্চ ২০১৮, ২০:০০আপডেট : ০৪ মার্চ ২০১৮, ২০:০৪

হুসেইন মুহাম্মদ এরশাদকে গার্ড অব অনার দেওয়া হচ্ছে জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, ‘আগামী সংসদ নির্বাচনে কারও সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচন নয়। এককভাবে ৩০০ আসনেই নির্বাচন করবে জাতীয় পার্টি। দেশের পরিস্থিতি আর সরকারের অবস্থার কারণে মানুষ এখন নিরাপদ নয়। সে কারণে ৩০০ আসনে নির্বাচন করার সুযোগ সৃষ্টি হয়েছে জাপার। এককভাবে নির্বাচন করে সরকার গঠনের আশাও প্রকাশ করেন তিনি।’

রবিবার (৪ মার্চ) দুপুরে গাইবান্ধার পলাশবাড়ীতে হুসেইন মুহাম্মদ এরশাদের রাজনৈতিক উপদেষ্টা গাইবান্ধা-১ (সাদুল্যাপুর-পলাশবাড়ী) আসনের জাপা মনোনীত প্রার্থী ব্যারিস্টার দিলারা খন্দকার শিল্পীর বাসায় মধ্যহ্নভোজে এসে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

সংসদ অধিবেশনে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদ বলেছেন— মন্ত্রিসভা থেকে জাতীয় পার্টির মন্ত্রীরা পদত্যাগ করবেন  উল্লেখ করে এরশাদ আরও বলেন, ‘মন্ত্রীরা পদত্যাগ করলে আমি নিজেও প্রধানমন্ত্রীর বিশেষ দূতের পদ থেকে পদত্যাগ করবো। আর পদত্যাগের মধ্য দিয়ে সংসদে বিরোধী দলের ভূমিকায় থাকতে চায় জাতীয় পার্টি।’

এসময় হুসেইন মুহাম্মদ এরশাদের সঙ্গে জাপার কেন্দ্রীয় কমিটির নেতা ছাড়াও গাইবান্ধা জেলা, পলাশবাড়ী ও সাদুল্যাপুর উপজেলা জাতীয় পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে রংপুর থেকে সড়ক পথে গাইবান্ধার পলাশবাড়ীতে এসে পৌঁছান এরশাদ। এসময় দলের নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। পরে এরশাদকে গার্ড অব অনার দেয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম