রংপুরে নাইট কোচ-ট্রাকের সংঘর্ষ, নিহত ২

রংপুর প্রতিনিধি
১১ মার্চ ২০১৮, ০৮:৫৪আপডেট : ১১ মার্চ ২০১৮, ১০:৪৬

সড়ক দুর্ঘটনা রংপুরের মিঠাপুকুর উপজেলার দমদমা এলাকায় নাইট কোচের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ বাস যাত্রী নিহত হয়েছেন।  আহত হয়েছেন ১০ জন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। রবিবার (১১ মার্চ) সকাল পৌনে ৭টার দিকে এ ঘটনা ঘটে।  

রংপুর পুলিশ কন্ট্রোলরুমের দায়িত্বরত কর্মকর্তা এএসআই নুরুল ইসলাম একথা জানিয়েছেন।

পুলিশ জানায়, ঢাকা থেকে ঠাকুরগাঁওগামী হিমেল পরিবহনের একটি বাস দমদমা এলাকা অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ২ জন নিহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন এসে হতাহতদের উদ্ধার করে। আহত ৮ জনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। নিহত কারোরই পরিচয় জানা যায়নি।

আহত যাত্রীরা জানিয়েছেন, বাসের চালক বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিলেন। বারবার অনুরোধ করা সত্ত্বেও চালক তাদের কথা শোনেননি।

সালাম নামে এক যাত্রী জানিয়েছেন,  চালক গাড়ি চলানোর সময় বারবার ঘুমিয়ে পড়ছিলেন। এ কারণেই দুর্ঘটনা ঘটেছে।

রংপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শহিদুল ইসলাম  জানান, বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে। আহতদের মধ্যে ৮ জনকে ফায়ার সার্ভিসের গাড়িতে করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।

রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের কর্তব্যরত মেডিক্যাল অফিসার ডা. রিফাত জানান, আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

 

 

/এসটি/ চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম