বীরগঞ্জে নৈশপ্রহরীকে হত্যা করে চাল লুট

দিনাজপুর প্রতিনিধি
১৮ মার্চ ২০১৮, ১৬:৫০আপডেট : ১৮ মার্চ ২০১৮, ১৬:৫০

দিনাজপুর

দিনাজপুরের বীরগঞ্জের নৈশপ্রহরীকে হত্যার পর একটি হাসকিং মিলের তালা ভেঙে ১০০ বস্তা চাল লুট করে নিয়ে গেছে ডাকাতরা। রবিবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আককাছ আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত নৈশপ্রহরী নাম নজরুল ইসলাম নজু (৪৮)। তিনি ভাবকী গ্রামের আশরাফ আলীর ছেলে।

শনিবার মধ্যরাতের দিকে এ হত্যা ও ডাকাতির ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ। ঢাকা-পঞ্চগড় মহাসড়ক সংলগ্ন বীরগঞ্জ উপজেলার ৮নং ভোগনগর ইউনিয়নের চাউলিয়া গ্রামের এ ঘটনা ঘটে।

বীরগঞ্জ থানার ওসি আবু আককাছ আহম্মেদ জানানা, লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। নৈশ্য প্রহরীকে হাত-পা বেঁধে হত্যার পর বস্তা দিয়ে ঢেকে রাখা হয়েছিল।

এ ব্যাপারে মিল মালিক আবুল হোসেন বলেন, ‘রবিবার সকালে মিলের অন্য শ্রমিকরা কাজে এসে নৈশপ্রহরীকে মৃত অবস্থায় দেখতে পেয়ে আমাকে খবর দেয়। পরে আমি পুলিশকে খবর দিলে, তারা এসে লাশ উদ্ধার করে নিয়ে গেছে।’

তিনি আরও বলেন, ‘নৈশপ্রহরী নজুকে হত্যা করে মিলের তালা ভেঙে ও গেটের সঙ্গে ট্রাক লাগিয়ে ১০০ বস্তা চাল নিয়ে গেছে ডাকাতরা। এ ব্যাপারে মামলা দায়ের করা হবে।’

আরও পড়ুন: এমপি লিটন হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ ২ এপ্রিল

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের