গৃহকর্মীকে ধর্ষণের পর হত্যা: চাকরিচ্যুত পুলিশ কর্মকর্তা ও তার স্ত্রীর যাবজ্জীবন

রংপুর প্রতিনিধি
২৫ মার্চ ২০১৮, ১৪:৩৪আপডেট : ২৫ মার্চ ২০১৮, ১৪:৩৪

দণ্ডপ্রাপ্ত এএসআই আলতাফ হোসেন রংপুরে গৃহকর্মীকে ধর্ষণের পর হত্যার দায়ে চাকরিচ্যুত এক পুলিশ কর্মকর্তা ও তার স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রবিবার (২৫ মার্চ) দুপুরে রংপুর নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক জাবিদ হোসেন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন সহকারী উপপরিদর্শক (এএসআই) আলতাফ হোসেন ও তার স্ত্রী সালেহা বেগম। আলতাফ হোসেন সেসময় রংপুর কোতোয়ালি থানা পুলিশের এএসআই ছিলেন। পরে তাকে চাকরিচ্যুত করা হয়।

দণ্ডপ্রাপ্ত সালেহা বেগম সরকারপক্ষের আইনজীবী বিশেষ পিপি হাসনাইন জানান, ২০০৩ সালের ২৪ মে রাতে রংপুর নগরীর তালুকরঘু তামফাট এলাকার পুলিশের এএসআই আলতাফ হোসেন তার বাড়ির গৃহকর্মী মঞ্জিলা বেগমকে ধর্ষণের পর হত্যা করে। এরপর ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে এএসআই আলতাফ ও তার স্ত্রী সালেহা বেগম গৃহকর্মী মঞ্জিলার লাশ বাড়ির অদূরে একটি ধান ক্ষেতে ফেলে রাখে। খবর পেয়ে পুলিশ মঞ্জিলার লাশ উদ্ধার করে।

এ ঘটনায় নিহতের মা রাবেয়া খাতুন বাদী হয়ে কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। দীর্ঘ ১৫ বছর পর এ মামলায় ১৪ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক আসামিদের যাবজ্জীবন কারাদণ্ড দেন।

এদিকে মামলার রায়ে চরম অসন্তোষ প্রকাশ করেছেন নিহত মঞ্জিলার বাবা মমিন উদ্দিন। তিনি অভিযোগ করেন বলেন, ‘দীর্ঘ ১৫ বছর ধরে বিচারের আশায় আদালতের বারান্দায় ঘুরেছি। গরিব হওয়ায় টাকা-পয়সা খরচ করতে পারিনি।’ তিনি আসামিদের ফাঁসির দাবি জানান।

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম