প্রেমের টানে ফিলিপাইনের তরুণী কুড়িগ্রামে

কুড়িগ্রাম প্রতিনিধি
২৮ মার্চ ২০১৮, ১৮:৫২আপডেট : ২৮ মার্চ ২০১৮, ২০:০১

রুবেল আহমেদ ও তোফাইয়া ইয়াসমিন প্রেমের টানে সুদূর সিঙ্গাপুর থেকে কুড়িগ্রামে ছুটে এসেছেন ফিলিপাইনের এক তরুণী। গত ২৬ মার্চ কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বাসিন্দা প্রেমিক রুবেল আহমেদের বাড়িতে আসেন তোফাইয়া ইয়াসমিন নামে ফিলিপাইনের ওই তরুণী।

বুধবার (২৮ মার্চ) ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের অনন্তপুর মাঠেরপাড় গ্রামে রুবেল আহমেদের বাড়িতে গিয়ে ওই তরুণীকে দেখা গেছে।

রুবেল আহমেদ জানান, সিঙ্গাপুরে একটি গ্লাস কোম্পানিতে কর্মসূত্রে তার সঙ্গে ফিলিপাইনের নাগরিক তোফাইয়া ইয়াসমিনের পরিচয়। সেই পরিচয় থেকেই তাদের পরিণয়। বিগত চার বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক চলছিল। সম্প্রতি রুবেল আহমেদ ছুটিতে বাংলাদেশে আসেন। দীর্ঘ প্রায় চার মাস থেকে তাদের মধ্যে দেখা সাক্ষাত না থাকায় প্রেমের টানে  তোফাইয়া ইয়াসমিন বাংলাদেশে রুবেল আহমেদের কাছে চলে আসেন।

রুবেল আহমেদ বলেন, ‘তোফাইয়া আমার বাসায় আসার পর পরিবারের লোকজন বিষয়টি শুনে আমাদের সম্পর্ককে স্বীকৃতি দেয়। আমরা ২৫ মার্চ আদালতে এফিডেভিট করে বিয়ে করি। বর্তমানে আমরা স্বামী-স্ত্রী এবং বাকি জীবন এক সঙ্গে কাটাতে চাই।’

রুবেলের বাবা বেলাল হোসেন বলেন, ‘আমি কৃষক মানুষ। ছেলের ভালোই আমার ভালো। তারা যেহেতু একজন আর একজনকে পছন্দ করে সেজন্য তাদের সুখের কথা চিন্তা করে আমরা তাদের সম্পর্ক মেনে নিয়ে কোর্টের মাধ্যমে বিয়ে দিয়েছি।’

রুবেলের চাচা ও প্রাক্তন ইউপি সদস্য আব্দুল খালেক জানান, রুবেল ও তোফাইয়ার বিয়ের পর বাড়িতে বৌ-ভাতের আয়োজনও করা হয়েছে। এক সপ্তাহ পর নতুন এই দম্পতি আবার সিঙ্গাপুরে তাদের কর্মস্থলে ফিরে যাবেন।

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম