গাইবান্ধায় জামাতার ছুরিকাঘাতে শাশুড়ি খুন

গাইবান্ধা প্রতিনিধি
২৯ মার্চ ২০১৮, ১৩:১৩আপডেট : ২৯ মার্চ ২০১৮, ১৩:১৩

গাইবান্ধা জেলা গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় জামাতা সাইফুল ইসলামের ছুরিকাঘাতে শাশুড়ি খয়রুন নেছা (৫৮) খুন হয়েছে।  বুধবার (২৮ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার দামোদরপুর ইউনিয়নের মরুয়াদহ গ্রামে এ ঘটনা ঘটে। সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত খায়রুন নেছা মরুয়াদহ গ্রামের মৃত আবদুস সামাদ ব্যাপারীর স্ত্রী এবং জামাতা সাইফুল ইসলাম সদর উপজেলার বাসিন্দা আবদুল জলিল আকন্দের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,  নিহত খায়রুন নেছার মেয়ে শাহানা আক্তারকে দ্বিতীয় বিয়ে করেন সাইফুল ইসলাম। তাদের দুই ছেলে-মেয়ে রয়েছে। বিয়ের পর থেকে তাদের দাম্পত্য কলহ ছিলো। কিছুদিন আগে শাহানা আক্তার সাইফুল ইসলামকে ডিভোর্স দিয়ে ঢাকায় যায়। সাইফুল স্ত্রীকে ফিরে পেতে শাশুড়ি ও শ্যালকদের বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিলেন। বুধবার রাতে সাইফুল ইসলাম শ্বশুর বাড়িতে এসে কৌশলে শাশুড়িকে ডেকে বের করেন। বাড়ির পাশে রাস্তায় কথা বলার এক পর্যায়ে শাশুড়ির পেটে ছুরিকাঘাত করে সাইফুল। এসময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় সাইফুল ইসলাম। পরে দ্রুত খায়রুন নেছাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

ওসি জানান, খবর পেয়ে হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ গাইবান্ধা সদর হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলার প্রক্রিয়া চলছে। অভিযুক্ত সাইফুল ইসলামকে গ্রেফতারে চেষ্টা চলছে। 

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম