রংপুরে ১৪ দলের জনসভায় জাপাকে কোনও আসন না দেওয়ার দাবি

রংপুর প্রতিনিধি
৩১ মার্চ ২০১৮, ১৪:২১আপডেট : ৩১ মার্চ ২০১৮, ১৪:২১

রংপুর

রংপুরে ১৪ দলের জনসভায় আওয়ামী লীগসহ শরীক দলের নেতারা জাতীয় পার্টির (জাপা) সঙ্গে  নির্বাচনি ঐক্য না করা এবং তাদের আসন ছেড়ে না দেওয়ার দাবি জানিয়েছেন। একই সঙ্গে জাপা চেয়ারম্যানের বিরুদ্ধে স্বাধীনতা বিরোধী এক শিবির নেতাকে দলে আশ্রয় দেওয়াসহ তার বিরুদ্ধে থাকা সব মামলা প্রত্যাহারের জন্য প্রশাসনকে চাপ দেওয়ার অভিযোগ করেছে। শুক্রবার রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে রংপুর জেলা ১৪ দলের উদ্যেগে এ জনসভা অনুষ্ঠিত হয়।

জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৪ দলের সমন্বয়ক ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, বিশেষ অতিথি ছিলেন ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, জাসদ সাধারণ সম্পাদক শিরিন আখতার এমপি, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল আলম প্রধান, আওয়ামী লীগ নেতা টিপু মুন্সি এমপি, আশিকুর রহমান এমপিসহ ১৪ দলের কেন্দ্রীয় নেতারা।

এসময় জেলা জাসদের সভাপতি শাখাওয়াত হোসেন রাঙ্গা বলেন, ‘আগামী নির্বাচনে রংপুর আসনে ১৪ দলের কোনও প্রার্থীকে মনোনয়ন দিতে হবে। এবার কোনও ছাড় দেওয়া হবে না। প্রতিবারই মহাজোটের প্রার্থী হিসেবে  রংপুর সদর ৩ আসনটি জাপা চেয়ারম্যান এরশাদকে ছেড়ে দেওয়া হয়।’ এবার যেন এটা না করা হয় তিনি এ দাবি জানান।

একই কথার পুনরাবৃত্তি করে রংপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি শাফিয়ার রহমান বলেন, ‘রংপুরের সব আসনে ১৪ দলের প্রার্থী ছাড়া অন্য কোনও দলের প্রার্থীকে যেন আগামী নির্বাচনে প্রার্থী করা না হয়।’

২০০৮ সাল থেকে বিগত ৩টি জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ১৪ দল ও জাপাকে নিয়ে মহাজোট করে নির্বাচনে অংশ নিয়ে আসছে। প্রতিবারই রংপরের ৩টি আসনে আওয়ামী লীগ বা ১৪ দলের কোনও প্রার্থী দেওয়া হয় না। এরমধ্যে রংপুর সদর-৩ আসনটি এরশাদের নিজের। ওই আসনটি বার বার এরশাদকে ছেড়ে দেওয়া হয়। প্রতিবারই তিনি ওই আসনে এমপি নির্বাচিত হন।

রংপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু জনসভায় এরশাদের কঠোর সমালোচনা করে বলেন, ‘রংপুরের একজন চিহ্নিত শিবির ক্যাডারকে দলে নেওয়া হয়েছে। যার বিরুদ্ধে ২০১৪ ও ১৫ সালে নাশকতার সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে মামলা আছে। তাকে নিয়ে ডিসি এসপির সঙ্গে বৈঠক করে মামলা প্রত্যাহার করার চেষ্টা চলছে। এটা আমরা মেনে নিতে পারি না।’ তিনি এ ব্যাপারে মোহাম্মদ নাসিমের সরাসরি হস্তক্ষেপ কামনা করেন।

প্রধান অতিথির বক্তৃতায় মোহাম্মদ নাসিম বলেন, ‘আগামী নির্বাচনে রংপুরের সব আসনেই ১৪ দলের প্রার্থী দেওয়া হবে। এরশাদ রংপুর থেকে বার বার নির্বাচিত হন, আমি তাকে সম্মান করি। তিনিও ক্ষমতায় থাকা কালে খালেদা জিয়ার পথ অনুসরন করে স্বাধীনতা বিরোধীদের আশ্রয়-প্রশ্রয় দিয়েছেন। আশা করি তিনি এমন কোনও কাজ করবেন না যাতে স্বাধীনতা বিরোধীরা প্রশ্রয় পায়।’

আরও পড়ুন: সিলেট ওসমানী বিমানবন্দরে ৪০টি স্বর্ণের বার উদ্ধার 

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম