রংপুরে নিখোঁজ আইনজীবী উদ্ধারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

রংপুর প্রতিনিধি
০৩ এপ্রিল ২০১৮, ১৩:৪৬আপডেট : ০৩ এপ্রিল ২০১৮, ১৫:৩২

রংপুরে নিখোঁজ আইনজীবী উদ্ধারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম রংপুরের বিশেষ জজ আদালতের পিপি রথিশ চন্দ্র ভৌমিক বাবু সোনার সন্ধানের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে রংপুর জেলার আইনজীবীরা। আইনজীবীরা রথিশ চন্দ্রকে উদ্ধারের জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান তারা।

অন্যদিকে রংপুর প্রেসক্লাবের সামনে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ও জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত গণঅনশন কর্মসূচি পালন করছে। সেখানে অনুষ্ঠিত সমাবেশে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রেখেছেন।

এছাড়া রথিশ চন্দ্রর নিজ এলাকা মাহিগঞ্জের লোকজন মানববন্ধন ও সমাবেশ করেছে। সমাবেশে সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ অংশ নিয়েছেন। মানববন্ধন থেকে দ্রুত রথিশ চন্দ্রকে উদ্ধার করার দাবি জানানো হয়।

প্রসঙ্গত, রংপুরের কাউনিয়ায় জাপানি নাগরিক হোসিও কুনি হত্যা মামলা এবং মাজারের খাদেম রহমত আলী হত্যা মামলার প্রধান আইনজীবী রথিশ চন্দ্র ভৌমিক বাবু সোনা শুক্রবার (৩০ মার্চ) সকাল থেকে নিখোঁজ হন।

/এআর/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী