ঠাকুরগাঁওয়ে পুলিশের গুলিতে ডাকাত নিহত

ঠাকুরগাঁও প্রতিনিধি
০৩ এপ্রিল ২০১৮, ১৫:৫০আপডেট : ০৩ এপ্রিল ২০১৮, ১৫:৫৫

  ঠাকুরগাঁও

ঠাকুরগাঁও সদর উপজেলার ২৯ মাইল এলাকায় পুলিশের গুলিতে এক ডাকাত নিহত হয়েছে। এসময় ডিবি পুলিশের চার সদস্য আহত হয়েছে। পুলিশের দাবি এটি বন্দুকযুদ্ধ। মঙ্গলবার ভোর রাতে ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কের ২৯ মাইলের জগন্নাথপুর ইউনিয়নের হারিপুকুর নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।

আহত পুলিশ সদস্যরা হলেন, উপ-পরিদর্শক খোকন (৩৬), কনস্টেবল এনামুল হক (৪২), আব্দুল মমিন (৩৫) ও জামাল (২৮)। আহতদের প্রথমে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হলেও পরে তাদের ঠাকুরগাঁও পুলিশ লাইন্স হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

এ ঘটনায় মঙ্গলবার দুপুর ১২টায় ঠাকুরগাঁও পুলিশ সুপার কার্যালয়ে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার ফারহাত আহমেদ লিখিত বক্তব্য পাঠ করে বলেন,‘গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কে একদল ডাকাত ডাকাতির চেষ্টা করছে। খবর পেয়ে গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি যৌথ দল সেখানে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে একদল ডাকাত পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তখন পুলিশও পাল্টা গুলি চালায়। উভয়পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধের এক পর্যায়ে ডাকাত দল পিছু হটে। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক ডাকাতকে উদ্ধার করা হয়। তাকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন।’ আহত পুলিশ সদস্যদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: বাসাইল পৌরসভার নির্বাচন ১৫ মে

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম