উদ্ধার হওয়া মৃতদেহ আইনজীবী রথিশের: র‌্যাব

রংপুর প্রতিনিধি
০৪ এপ্রিল ২০১৮, ০৩:২৪আপডেট : ০৪ এপ্রিল ২০১৮, ০৪:০১

আইনজীবী রথিশ চন্দ্র রংপুরের তাজহাট মোল্লাটারি থেকে উদ্ধার মৃতদেহটি নিখোঁজ আইনজীবী রথিশ চন্দ্র ভৌমিকের বলে নিশ্চিত করেছে র‌্যাব। র‌্যাব-১৩ এর অধিনায়ক মেজর আরমিন রাব্বী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘লাশটি আইনজীবী রথিশ চন্দ্র ভৌমিকের। তারপরও লাশটি শনাক্তের জন্য রথিশের ভাই সাংবাদিক সুশান্ত ভৌমিক সুবল ও রথিশের ভগ্নিপতি অধ্যাপক অনিমেষ মজুমদারকে আমরা নিয়ে এসেছি।’

এর আগে র‌্যাবের মুখপাত্র মুফতি মাহমুদ খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রথিশ চন্দ্র ভৌমিকের স্ত্রীর দেওয়া তথ্যমতে মৃতদেহটি উদ্ধার করা হয়।’

অন্যদিকে রংপুরের র‌্যাব ১৩-এর এক কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা রাত পৌনে ১টার দিকে রথিশ চন্দ্র ভৌমিকের স্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী তাজহাট মোল্লাটারির একটি নির্মাণাধীন বাড়ি থেকে লাশটি উদ্ধার করেছি। লাশটা কিছুটা বিকৃত হয়েছে।’

আরও পুড়ন: রংপুরে নিখোঁজ আইনজীবীর স্ত্রীর দেওয়া তথ্যে মৃতদেহ উদ্ধার

রথিশ চন্দ্র ভৌমিক ওরফে বাবু সোনা ৩০ মার্চ সকালে নিখোঁজ হন।

তিনি রংপুর বিশেষ জজ আদালতের পিপি এবং জাপানি নাগরিক ওসি কুনিও ও খাদেম রহমত আলী হত্যা মামলার প্রধান আইনজীবী ছিলেন। 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বকাপ ফাইনাল হারের পর বিশ্রামে কোথায় গেলেন মেসি
বিশ্বকাপ ফাইনাল হারের পর বিশ্রামে কোথায় গেলেন মেসি
আবারও গুমের অভিযোগ: রাষ্ট্রের কী করা উচিত 
আবারও গুমের অভিযোগ: রাষ্ট্রের কী করা উচিত 
চোখের সামনে মৃত্যু দেখেও পালাইনি, গোলাবর্ষণ আর বোমা আতঙ্কে কেটেছে ১১৫ দিন
চোখের সামনে মৃত্যু দেখেও পালাইনি, গোলাবর্ষণ আর বোমা আতঙ্কে কেটেছে ১১৫ দিন
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান