জলঢাকায় পৌরসভার হাট-বাজার ইজারা পুনঃ দরপত্রের দাবিতে মানববন্ধন

নীলফামারী প্রতিনিধি
০৫ এপ্রিল ২০১৮, ০৯:১৫আপডেট : ০৫ এপ্রিল ২০১৮, ০৯:১৫

জলঢাকায় পৌরসভার হাট-বাজার ইজারা পুনঃ দরপত্রের দাবিতে মানববন্ধন নীলফামারীর জলঢাকায় পৌরসভার হাট-বাজার ইজারা প্রদানে অনিয়ম ও পুনঃ দরপত্রের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে পৌর হাট-বাজার ব্যবসায়ী সমবায় সমিতি। বুধবার (৪ এপ্রিল) দুপুরে স্থানীয় বঙ্গবন্ধু চত্বরে শফিকুল ইসলাম পলাশের সভাপতিত্বে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সেখানে এসে সমাবেশে মিলিত হয়।

এসময় বক্তব্য রাখেন, যুবলীগ নেতা লাভলুর রশিদ, মৃনাল বিশ্বাস, প্রজন্মলীগ নেতা ওয়াহেদ হোসেন বাদশা, হোটেল শ্রমিক নেতা রহিদুল ইসলাম, ফিরোজ আক্তারসহ অনেকে। এছাড়াও জেলা প্রশাসকের কাছে স্থানীয় সরকার শাখায় বর্তমান ইজারাদার আমজাদ হোসেন একটি অভিযোগ পাঠান। এরই পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকারের উপ-পরিচালক আব্দুল মোতালেব সরকার পৌর মেয়রকে একটি চিঠি দেওয়া হয়।

চিঠিতে উল্লেখ রয়েছে, পরিপত্র অনুযায়ী মূল্য ১ কোটি টাকার ঊর্ধ্বে ধার্য হওয়ায় নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ না করায় এবং ২০১৮ জারিকৃত নতুন পরিপত্রের আলোকে মূল্য কমানো হলেও পত্রিকা ও ওয়েবসাইটে প্রকাশের ব্যবস্থা না করায় এটি ত্রুটিপূর্ণ হয়েছে। এজন্য চিঠিতে মেয়রকে হাটইজারা সংক্রান্ত বিষয়টি পুনঃ বিবেচনায় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেছেন।

বক্তারা অভিযোগ করে বলেন, জলঢাকা পৌরসভার ওই হাটটি গত বছরের ইজারা মূল্য ছিল এক কোটি ২৫ লাখ টাকা। পৌর মেয়র ফাহমিদ ফয়সাল চৌধুরী উপজেলা বিএনপির সভাপতি হওয়ায় এ বছর অনিয়মের আশ্রয় নিয়ে একটি অস্বচ্ছ প্রক্রিয়ার মাত্র ৮৮ লাখ টাকায় পৌর বিএনপির সাধারণ সম্পাদক ময়নুল ইসলামকে ইজারা দিয়েছেন। এতে ৩৭ লাখ টাকার রাজস্ব বঞ্চিত হয়েছে সরকার।

বক্তারা বলেন, মেয়র এখন পর্যন্ত কোনও ব্যবস্থা না নিয়ে নিজের লোককে ইজারা পাইয়ে দেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এমন হলে হাট-বাজারে সরকার মোটা অঙ্কের রাজস্ব হারাবে।

সমাবেশে বক্তরা বলেন, পুনঃ দরপত্র আহ্বান করতে হবে, অন্যথায় পৌরসভার হাট-বাজার ইজারার কোনও ধরনের রাজস্ব দেওয়া হবে না।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম