দিনাজপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

দিনাজপুর প্রতিনিধি
১২ এপ্রিল ২০১৮, ১২:০২আপডেট : ১২ এপ্রিল ২০১৮, ১৩:০৪

দিনাজপুর দিনাজপুর সদর উপজেলার পল্লীতে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ বিষয়ে মঙ্গলবার (১০ এপ্রিল) থানায় মামলা দায়ের করেছে ধর্ষণের শিকার ওই গৃহবধূ। কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেদওয়ানুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

অভিযুক্ত চারজন হলেন দিনাজপুর সদর উপজেলার উত্তর শিবপুর গ্রামের সাদেকুল ইসলামের ছেলে নুর ইসলাম (২৫), একই এলাকার মোক্তার হোসেনের ছেলে ইউসুফ আলী (২৪), আমজাদ হোসেনের ছেলে মোস্তফা (৩০) ও রুবেল হোসেনের ছেলে মনির হোসেন (২৪)।

মামলা সূত্রে জানা যায়, দিনাজপুর সদর উপজেলার উত্তর শিবপুর গ্রামে গত ৮ এপ্রিল (রবিবার) সকাল ১০টার দিকে এক গৃহবধূ  বাড়ির পাশের মাঠে যায়। এ সময় ৪ জন যুবক জোর করে ওই গৃহবধূকে ধরে পাশের ক্ষেতে নিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। এরপর গৃহবধূর চিৎকারে এলাকার লোকজন এগিয়ে এলে ধর্ষকরা পালিয়ে যায়।

ওসি জানান, এ বিষয়ে একটি মামলা দায়ের হয়েছে এবং আসামিদের গ্রেফতারে জোর তৎপরতা চলছে।

এর আগে গত শনিবার দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় মোবাইল ফোনের ফাঁদে ফেলে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ করে সাত যুবক। ওই ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

/এসএসএ/চেক-এমওএফ/.
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম