ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের মায়ের জানাজা অনুষ্ঠিত

ঠাকুরগাঁও প্রতিনিধি
১৩ এপ্রিল ২০১৮, ২০:৫৪আপডেট : ১৩ এপ্রিল ২০১৮, ২০:৫৪

ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের মায়ের জানাজা অনুষ্ঠিত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মা ও জেলা মহিলা সংস্থার সাবেক চেয়ারম্যান ফাতিমা আমিনের (৮৮) জানাজার নামায অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ এপ্রিল) বিকাল ৫টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড়মাঠে কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আলহাজ খলিলুর রহমান ফাতিমা আমিনের জানাজার নামায আদায় করেন।

জানাজা নামাযে দলের নেতাকর্মী, বিএনপির দলীয় লোকজনসহ আওয়ামী লীগের নেতাকর্মী ও জেলার সাধারণ মানুষের অংশ নেন।

জানাজার নামাযে ফাতিমা আমিনের বড় ছেলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মেঝ ছেলে মির্জা ইকবাল, ছোট ছেলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মির্জা ফয়সাল আমিন, জামাতা সেনাবাহিনীর সাবেক জেনারেল ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. অব. মাহবুবুর রহমানও উপস্থিত ছিলেন।

পরে জানাজার নামায শেষে ঠাকুরগাঁও পুরাতন গোরস্থানে প্রয়াত মির্জা রুহুল আমিনের কবরের পাশে সহধর্মিণী ফাতিমা আমিনকে শায়িত করা হয়।

বৃহস্পতিবার (১২ এপ্রিল) দুপুর ১২টায় রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলামের মা ফাতিমা আমিন। শুক্রবার সকালে অ্যাম্বুলেন্সে করে তার লাশ নিজ বাস ভবন ঠাকুরগাঁওয়ে পৌঁছায়। এ সময় মির্জা ফখরুল ইসলামের মাকে দেখতে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামে।

উল্লখ্য, গত মঙ্গলবার (১০ এপ্রিল) সকালে ফাতিমা আমিনকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। ফুসফুস, কিডনিসহ বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যার কারণে বেশ কিছুদিন ধরে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম