লাঙ্গলে ভোট দিলে গুম, খুন, ধর্ষণ থাকবে না: এরশাদ

লালমনিরহাট প্রতিনিধি
১৬ এপ্রিল ২০১৮, ২০:০৭আপডেট : ১৬ এপ্রিল ২০১৮, ২২:২২

লাঙ্গলে ভোট দিলে গুম, খুন, ধর্ষণ থাকবে না: এরশাদ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে ভোট চাইলেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত  হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেন, ‘আমরা আপনাদের শান্তি দেবো। দেশে সুশাসন প্রতিষ্ঠা করবো। দেশের সম্পদ লুটপাট বন্ধ করা হবে। লাঙ্গলে ভোট দিলে দেশে গুম, খুন, ধর্ষণ থাকবে না।’ সোমবার (১৬ এপ্রিল) বিকালে লালমনিরহাটে কুমড়িরহাট এসসি স্কুল অ্যান্ড কলেজ মাঠে স্থানীয় জাতীয় পার্টি আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

এরশাদ বলেন, ‘আমাদের মফিজ বলা হয়। আমরা আর মফিজ থাকবো না। দেশের মানুষ পরিবর্তন চায়। আমরা জেগে উঠেছি। জাতীয় পার্টির প্রতি দেশের মানুষের ভালোবাসা প্রমাণ করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি সরকার গঠন করবে। এজন্য লালমনিরহাট-১ আসনে মেজর (অব.) খালেদ আক্তার, লালমনিরহাট-২ আসনে রোকন উদ্দিন বাবুল ও লালমনিরহাট-৩ আসনে আমার ছোট ভাই সাবেক মন্ত্রী গোলাম মোহাম্মদ কাদেরকে মনোনয়ন প্রদান করা হয়েছে। আপনারা আগামী নির্বাচনে তাদের লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করবেন।’

এরশাদ সরকারের সমালোচনা করে বলেন, ‘ বর্তমানে ব্যাংকে টাকা নেই। সরকার সব লুট করেছে। আওয়ামী লীগের নাম ভাঙিয়ে ছেলেরা রাস্তায় মেয়েদের আটকিয়ে ধর্ষণ করে। মামলা নেয় না পুলিশ। এজন্য ১৪ বছরের কিশোরীদের বিয়ে দিতে বাধ্য হচ্ছেন অভিভাবকরা।’
আদিতমারী উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের, এলজিইডি ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙা এমপি, জাপা চেয়ারম্যানের উপদেষ্টা ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি, রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) খালেদ আক্তার, কেন্দ্রীয় জাতীয় পার্টির যুগ্ম সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ও লালমনিরহাট-২ আসনের জাতীয় পার্টির এমপি মনোনিত প্রার্থী রোকন উদ্দিন বাবুলসহ অনেকেই।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম