রংপুরে ৫ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রংপুর প্রতিনিধি
২১ এপ্রিল ২০১৮, ০৪:৫৮আপডেট : ২১ এপ্রিল ২০১৮, ০৪:৫৮

রংপুরে ৫ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ইয়াবা পাচারের সময় ৫ হাজার পিস ইয়াবাসহএক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব। বৃহস্পতিবার রাতে  মো. শহীদুল ইসলাম নামে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। র‌্যাব-১৩ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গ্রেফতার শহীদুল কুড়িগ্রাম জেলার সদর উপজেলার রলাকাটা গ্রামের মৃত রজব আলীর ছেলে।

অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক জানান, মাদক ব্যবসায়ী শহীদুল কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অভিনব কৌশলে ছোট বাচ্চাদের জন্য ব্যবহৃত গুড়া দুধের প্যাকেটের ভিতরে ইয়াবা ট্যাবলেট পাচার করছিল। গোপন সংবাদের উপর ভিত্তি করে তাকে কুরিয়ার সার্ভিস থেকে ইয়াবার প্যাকেটসহ গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে  সহযোগীদের নাম উল্লেখসহ মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।

তিনি আরও জানান, এ ঘটনার সঙ্গে কুরিয়ার সার্ভিসের  কেউ জড়িত রয়েছে কি না তা ক্ষতিয়ে দেখা হচ্ছে।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম