দিনাজপুরে বাস চাপায় নিহত ১

দিনাজপুর প্রতিনিধি
০৬ মে ২০১৮, ১২:০৪আপডেট : ০৬ মে ২০১৮, ১২:০৫

দিনাজপুর দিনাজপুরের বটতলিতে যাত্রীবাহি বাসের চাপায় নজরুল ইসলাম দিলওয়ালা (৬৫) নামে এক রিকশাচালক নিহত হয়েছে। এ সময় যাত্রীবাহি বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি চা দোকানে ঢুকে পড়ায় দোকানদারসহ পাঁচজন আহত হয়েছে। রবিবার সকাল সাড়ে ৯টার দিকে ওই দুর্ঘটনা ঘটে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেদওয়ানুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও  প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,  দিনাজপুরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় যাত্রীবাহী বাসটি একটি রিকশাকে চাপা দেয়। এ সময় দুর্ঘটনাস্থলেই রিক্সাচালক নজরুল ইসলাম দিলওয়ালা নিহত হন। পরে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি চায়ের দোকানে ঢুকে পড়ে। এসময় দোকানদার  ইউসুফ আলী, গ্রাহক রুবেল, জুয়েল এবং দীপসহ পাঁচজন আহত হয়। আহতদের মধ্যে দীপকে স্থানীয় এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছে।

ওসি জানান, দুর্ঘটনার পরপরই রাস্তা অবরোধ করে এলাকাবাসী।। পড়ে তাদের সঙ্গে কথা বলার পর যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। দুর্ঘটনার ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।  

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম