সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রাম জেলা পরিষদ সদস্য নিহত

কুড়িগ্রাম প্রতিনিধি
০৯ মে ২০১৮, ০১:২৯আপডেট : ০৯ মে ২০১৮, ০১:৩৪

কুড়িগ্রাম রংপুরের কাউনিয়া উপজেলার মীরবাগ এলাকায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রাম জেলা পরিষদের সদস্য সোহরাব হোসেন চাঁদ নিহত হয়েছেন। মঙ্গলবার (৮ মে) দুপুর ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। জেলা পরিষদ চেয়ারম্যান মো. জাফর আলী ও কাউনিয়া থানার ওসি মো. মামুন অর রশিদ এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, মঙ্গলবার দুপুর ১টার দিকে রংপুরের মীরবাগ এলাকায় সোহরাব হোসেন চাঁদের মোটরসাইকেলকে একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। চাঁদ মোটরসাইকেলযোগে কুড়িগ্রাম থেকে রংপুর যাচ্ছিলেন। স্থানীয়রা চালকসহ ট্রাকটি আটক করে।

কাউনিয়া থানার ওসি মো. মামুন অর রশিদ জানান, আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, সোহরাব হোসেন চাঁদ কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের