হিলি থেকে ৮৮০ বোতল ফেনসিডিল উদ্ধার

হিলি প্রতিনিধি
১১ মে ২০১৮, ১৪:৪৮আপডেট : ১১ মে ২০১৮, ১৪:৪৮

হিলিতে আটক ৮৮০ বোতল ফেনসিডিল

দিনাজপুরের হিলি থেকে সীমান্তের সাতকুড়ি মাঠ এলাকা থেকে ৮৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার ভোর রাতে হিলি সীমান্তের সাতকুড়ি মাঠ এলাকা থেকে ফেনসিডিলগুলো উদ্ধার করা হয়। তবে এর সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি।

বিজিবি হিলির মংলা বিওপি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মাহমুদ আলম বাংলা ট্রিবিউনকে জানান, ভারত থেকে ফেনসিডিলের বড় একটি চালান নিয়ে চোরাকারবারিরা সীমান্ত অতিক্রম করে দেশে ঢুকছে এমন সংবাদ পায় বিজিবি। এ সংবাদের ভিত্তিতে তিনি ফোর্স নিয়ে শুক্রবার ভোর রাতে সীমান্তের সাতকুড়ি এলাকায় অবস্থান নেয় বিজিবির একটি দল। এসময় ৮/৯ জনের একটি দল সীমান্ত পেরিয়ে সাতকুড়ির দিকে আসতে থাকলে বিজিবি তাদের ধাওয়া দেয়। ধাওয়া খেয়ে চোরাকারবারীরা ৫টি চটের বস্তা ফেলে পালিয়ে যায়। পরে ওই বস্তাগুলোর ভেতর থেকে নিষিদ্ধ ভারতীয় ৮৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফেন্সিডিলগুলোর বিজিবি নির্ধারীত সিজার মূল্য ৩ লাখ ৫২ হাজার টাকা। ফেনসিডিলগুলো ধ্বংস করার জন্য জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নে পাঠানো হবে বলে তিনি জানান।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম