অবৈধভাবে ভারতে প্রবেশ করায় বিএসএফের হাতে বাংলাদেশি আটক

লালমনিরহাট প্রতিনিধি
১৩ মে ২০১৮, ১৪:২৬আপডেট : ১৩ মে ২০১৮, ১৬:২৭

লালমনিরহাট অবৈধভাবে ভারতে প্রবেশ করায় মিলন হোসেন (২৭) নামে এক বাংলাদেশি যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। রবিবার (১৩ মে) লালমনিরহাট আদিতমারী উপজেলার দুর্গাপুর সীমান্তের ৯২৭ নম্বর মেইন পিলার এলাকার ওপারে ভারতীয় সীমান্তে তাকে আটক করা হয়। লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল গোলাম মোর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আটক মিলন হোসেন আদিতমারী উপজেলার  দুর্গাপুর এলাকার মহসীন আলীর ছেলে।

লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, মিলন গরু আনার জন্য ভারতে গিয়ে সেখানকার গরু ব্যবসায়ীদের বাড়িতে অবস্থান করছিল। পরে  রবিবার মিলন ভারতীয় স্থানীয় পঞ্চায়েত নির্বাচনের মিছিল করার সময় তাকে বিএসএফ আটক করে।

লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল গোলাম মোর্শেদ বলেন, 'মিলনকে গত ডিসেম্বর মাসে মাদকসহ হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছিল। আদালত থেকে জামিন নিয়ে সে আবারও চোরাকারবারে জড়িয়েছে। চোরাইপথে ভারত থেকে গরু আনতে গিয়ে সেখানে সে অবস্থান করছিল। এ ঘটনায় বিজিবি-বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে তাকে ফেরত চাওয়া হবে।

/এসএসএ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক