কুড়িগ্রামে জমি দখল নিয়ে সংঘর্ষে নিহত ২

কুড়িগ্রাম প্রতিনিধি
১৭ মে ২০১৮, ১৮:৩৯আপডেট : ১৭ মে ২০১৮, ১৮:৩৯

কুড়িগ্রাম

কুড়িগ্রামের কচাকাঁটা থানার কেদার ইউনিয়নে বাংলাদেশ-ভারত সীমান্ত ঘেঁষা সাতানা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সহিদা বেগম ও ছবেদ আলী নামে দুই জন নিহত হয়েছে। বুধবার সন্ধ্যায় সহিদা বেগম এবং রাত ১২টার দিকে ছবেদ আলী রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বৃহস্পতিবার তাদের লাশ এলাকায় নেওয়া হয়। এ ব্যাপারে নিহতের ভাতিজা আশরাফ আলী বাদী হয়ে ১৮ জনকে আসামি করে কচাকাঁটা থানায় একটি মামলা দায়ের করেছে।

কচাকাঁটা থানার অফিসার ইনচার্জ ফারুক খলিল জানান, সাড়ে তিন বিঘা জমির মালিকানা নিয়ে সাতনা গ্রামের জহুরুল ইসলামের সঙ্গে পার্শ্ববর্তী ছড়ারপাড় গ্রামের শহিদুল ইসলামের বিরোধ চলছিল। এ অবস্থায় জহুরুল হক জমি দখল নেওয়ার জন্য বিবাদমান জমিতে দু’মাস আগে দু’টি ঘর তোলে। মঙ্গলবার রাতে প্রতিপক্ষরা ঘর দু’টি পুড়িয়ে দেয়। এ নিয়ে বুধবার দুপুরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হলে ৫ জন আহত হন। এরমধ্যে দুই জন মারা গেছেন এবং জহুরুল, মরিয়ম ও সুফিয়া নামের ৩ জন ভূরুঙ্গামারী হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম