বরযাত্রী বহনকারী থ্রি-হুইলারে ট্রলির ধাক্কা, নিহত ২

লালমনিরহাট প্রতিনিধি
০১ জুন ২০১৮, ১৩:৫৪আপডেট : ০১ জুন ২০১৮, ১৩:৫৪

লালমনিরহাট লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার পাটগ্রাম ইউনিয়নের মেলারবাড়ী (রহমানপুর) এলাকায় ট্রলির ধাক্কায় বরযাত্রী বহনকারী থ্রি-হুইলার থেকে পড়ে গিয়ে বরের বড় বোন ও চাচা নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন পাঁচজন। বৃহস্পতিবার (৩১ মে) গভীর রাতে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বর ইকবাল হোসেনের বড় বোন হাতীবান্ধা উপজেলার বড়খাতা এলাকার আমিনুর রহমানের স্ত্রী তানজিমা বেগম (২৬) ও উপজেলার বড়খাতা ইউনিয়নের গোড্ডিমারী এলাকার বাসিন্দা ও বরের চাচা আব্দুল লতিফ (৪০)।

আহতরা হলেন-বর ইকবালের ভগ্নিপতি আমিনুর রহমান(৩২), জাফিরুল ইসলাম (৩৪), ফরিদুল ইসলাম (৩৬) ও তার বড় ভাই আনোয়ার হোসেনের স্ত্রী লাকী বেগম (২৫) এবং থ্রি-হুইলার মাহিন্দ্র পরিবহনের চালক রিপন হোসেন (২৯)। পাটগ্রাম থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও হাসপাতাল সূত্রে এই তথ্য জানা গেছে।

বর ইকবাল হোসেন বলেন, ‘আনন্দটাই মাটি হয়ে গেছে। আমার বোন ও চাচাকে এভাবে হারোবে, ভাবতেই পারছি না। আমার ভাবি (লাকি বেগম) গুরুতর আহতাবস্থায় রংপুরে হাসপাতালে বেঁচে থাকার লড়াই করছে। কীভাবে কী হলো-এই মূহুর্তে বলতে পারবো না। বোনের দাফন করা হয়েছে। বাদ জুমা চাচারও লাশ দাফন করা হবে।’

পাটগ্রাম থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, ‘বুড়িমারী ইউনিয়নের উফারমারা মেডিক্যাল এলাকার নুর ইসলামের মেয়ে বিলকিস বেগমের (১৮) সঙ্গে হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের আমিনুল ইসলামের ছেলে ইকবাল হোসেনের (২৫) বিয়ে ঠিক হয়। বৃহস্পতিবার রাতে তিনটি থ্রি-হুইলার পরিবহনে বরযাত্রীতে যায়। বিয়ে শেষে বড়খাতায় ফেরার পথে পাটগ্রাম ইউনিয়নের মেলারবাড়ী নয়ারহাট (রহমানপুর) এলাকায় বিপরীত দিক পাটগ্রাম থেকে ষোলঘরিয়া মুদিপাড়াগামী একটি ট্রলি একটি মাহিন্দ্র পরিবহনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বরের বড় বোন তানজিনা মারা যান। আর রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চাচা আব্দুল লতিফ মারা যান।।’

তিনি আরও বলেন, ‘ট্রলিচালক জাহাঙ্গীর হোসেনকে গ্রেফতারের চেষ্টা চলছে। চালকের বাড়ি থেকে শুক্রবার সকালে ট্রলিটি আটক করা হয়েছে।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম