নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৮ জন আটক

কুড়িগ্রাম প্রতিনিধি
০১ জুন ২০১৮, ১৬:১৭আপডেট : ০১ জুন ২০১৮, ১৮:৪২

নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে আটক ব্যক্তিরা কুড়িগ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (রাজস্ব) সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৮ জনকে আটক করা হয়েছে। শুক্রবার (১ জুন) নিয়োগ পরীক্ষা চলাকালে বিভিন্ন কেন্দ্র থেকে তাদের আটক করা হয়। কুড়িগ্রাম নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত কুমার সিংহ এ তথ্য নিশ্চিত করেছেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত কুমার সিংহ জানান, জেলার সদর ও উলিপুর উপজেলায় অনুষ্ঠিত পরীক্ষায় বিভিন্ন কেন্দ্রে ইলেক্ট্রনিকস ডিভাইস ব্যবহার করে পরীক্ষা দেওয়ার সময় কুড়িগ্রাম পলিটেকনিক ইনিস্টিটিউটসহ বিভিন্ন কেন্দ্র থেকে ৮ পরীক্ষার্থীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, প্রাথমিক বিদ্যালয়ের (রাজস্ব) সহকারী শিক্ষক নিয়োগ ২০১৪ এর লিখিত পরীক্ষায় কুড়িগ্রাম জেলায় প্রায় ২৬ হাজার পরীক্ষার্থী অংশ নেন। সদর ও উলিপুর উপজেলার ৩৫টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

 আরও পড়ুন: নিয়োগ পরীক্ষায় প্রক্সি জালিয়াতির দায়ে ৪ জনের দণ্ড

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম