রংপুরের তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস, প্রচণ্ড গরমে জনজীবন অচল

রংপুর প্রতিনিধি
০৪ জুন ২০১৮, ১৯:৫৩আপডেট : ০৪ জুন ২০১৮, ১৯:৫৩

রংপুর

রংপুর অঞ্চলে প্রচণ্ড গরম আর তাপদাহে জনজীবন একেবারে অচল হয়ে পড়েছে। গত পাঁচ দিন ধরে তেমন কোনও বৃষ্টি না হওয়ায় গরম অসহনীয় মাত্রায় বেড়েছে। সোমবার রংপুরে সর্বচ্চো তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি মৌসুমের সর্বচ্চো তাপ মাত্রা বলে রংপুর আবহাওয়া অফিস জানিয়েছে।

এদিকে প্রচণ্ড তাপদাহে সবচেয়ে বিপাকে পড়েছে সহায় সম্বলহীন ক্ষেত মজুর, কৃষি শ্রমিক ও রিকশাওয়ালাসহ স্বল্প আয়ের মানুষ। প্রচণ্ড গরমের কারণে বিভাগীয় নগরী রংপুর শহরের সড়কগুলো ছিল প্রায় ফাঁকা। ঈদ উপলক্ষে নগরীর বড় বড় শপিং মলসহ মার্কেটগুলোতে তেমন ভীড় লক্ষ্য করা যায়নি।

রংপুর আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মোহাম্মদ আলী জানান, সোমবার এ মৌসুমের সর্বচ্চো তাপমাত্রা ছিল। রংপুরে সর্বচ্চো তাপ মাত্রা ছিল ৩৬ ডিগ্রি এবং সর্ব নিম্ন ছিল ২৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে রবিবার সর্বচ্চো ৩৩ দশমিক ৫ এবং সর্বনিম্ন  তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস।

তিনি আরও জানান, বেশ কয়েকদিন ধরে বৃষ্টি না হওয়ায় এতো গরম পড়েছে। তবে আগামী কাল (মঙ্গলবার) বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। বৃষ্টি হলে তাপমাত্রা কমে আসবে বলে আশা করছি।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের