পাটগ্রামে কসাই খুন

লালমনিরহাট প্রতিনিধি
০৬ জুন ২০১৮, ০৯:০২আপডেট : ০৬ জুন ২০১৮, ০৯:০৭

লালমনিরহাট লালমনিরহাটের পাটগ্রাম পৌরসভার কোর্টতলী রেলগেট এলাকায় কসাইদের দুই পক্ষের বাকবিতণ্ডার জের ধরে ছুরিকাঘাতে নজরুল ইসলাম (৫২) নামে এক কসাই নিহত হয়েছেন। এ ঘটনায় নজরুল ইসলামের বড় ছেলে হুমায়ুন কবীরও গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (৫ জুন) রাত সাড়ে ৮টার দিকে পূর্বশত্রুতাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম পাটগ্রাম পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও কমিশনার রবিউল ইসলামের বড় ভাই।

প্রত্যক্ষদর্শী ও পাটগ্রাম থানা পুলিশ জানায়, স্থানীয় কোর্টতলী এলাকার কসাই রফিকুল ইসলামের ছেলে রবিন (২১) ও একই এলাকার অপর কসাই আইয়ুব আলীর ছেলে আরাফাতের মধ্যে মঙ্গলবার ইফতারির পরে কোর্টতলী রেলগেট এলাকায় বাকবিতণ্ডা হয়। পরে দুই পক্ষের অভিভাবকদের মধ্যেও সেই বাকবিতণ্ডা ছড়িয়ে পড়ে। এক পর্যায় আরাফাতের চাচা নজরুল ইসলামের তলপেটে ছুড়িকাঘাত করা হয়। উদ্ধার করে দ্রুত পাটগ্রাম উপজেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় নিহতের বড় ছেলে হুমায়ুন কবীরও গুরুতর আহত হয়েছেন। তাকে পাটগ্রাম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে জানতে নিহত নজরুল ইসলামের ছোট ভাই কমিশনার রবিউল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, মামলা দায়ের না হওয়া পর্যন্ত এ বিষয়ে কোনও কথা বলবেন না। হত্যার জন্য সরাসরি কে দায়ী সেব্যাপারেও তিনি কিছু বলেননি।

পাটগ্রাম পূর্ব বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. ইবাদুজ্জামান বাপি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমরা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিতে পুলিশের প্রতি আহ্বান জানিয়েছি। তবে পুলিশ এখন পর্যন্ত জড়িত কাউকেই গ্রেফতার করতে পারেনি।’ 

পাটগ্রাম থানার ওসি মো. সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পূর্ব শত্রুতার জের ধরে কসাইদের দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে ছুরির আঘাতে নজরুল ইসলাম নামে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের ছেলেও আহত হয়েছে। পুলিশ ফোর্সসহ আমরা ঘটনাস্থলে গিয়েছি। জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’

আরও পড়ুন- মোহনগঞ্জে নির্মাণাধীন ব্রিজের পিলার ভেঙে নিহত ২

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান