অর্পিত সম্পত্তির প্রত্যর্পণ না হওয়ায় ৪৫ শতাংশ সংখ্যালঘুই ক্ষতিগ্রস্ত: রানা দাশগুপ্ত

দিনাজপুর প্রতিনিধি
০৭ জুন ২০১৮, ০৫:৪৩আপডেট : ০৭ জুন ২০১৮, ০৬:০৩

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত বলেছেন, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইনের সুফল না পাওয়ায় দেশের ৪৫ ভাগ সংখ্যালঘুই ক্ষতিগ্রস্ত। প্রধানমন্ত্রী আন্তরিকভাবে আইনের বাস্তবায়ন চাইলেও একটি মহল এই জাতীয় সমস্যাটির সমাধান বিলম্বিত করার মাধ্যমে সরকারের লক্ষ্য ও অর্জনকে ব্যর্থ করে দেওয়ার ষড়যন্ত্র করছে। বুধবার দুপুরে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন-২০০১ ও মহামান্য হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়’ শীর্ষক এক আলোচনা সভার প্রধান আলোচক হিসেবে তিনি এসব কথা বলেন। দিনাজপুর

 

অ্যাডভোকেট রানা দাশগুপ্তের ভাষ্য, মহান মুক্তিযুদ্ধের মূল চেতনা ছিল বৈষম্যহীন সমতাভিত্তিক অসাম্প্রদায়িক রাষ্ট্র কাঠামোর বিনির্মাণের মাধ্যমে সর্ব ধর্ম ও সর্ব শ্রেণীর জনগণের অধিকার রক্ষা করা। ৬৫ সালের শত্রু সম্পত্তি আইন ছিল পাকিস্তানিদের ষড়যন্ত্র আর হিন্দুদের সম্পত্তি গ্রাসের চক্রান্ত। পূর্বপুরুষের জমি ও সম্পত্তি ফিরে পাওয়ার ন্যায়সঙ্গত অধিকার প্রতিষ্ঠায় অর্পিত সম্পত্তি প্রত্যর্পণের ব্যাপারে মহামান্য হাইকোর্ট পূর্ণাঙ্গ রায় দিয়েছে। রায় হওয়ার পরও চক্রান্ত ও ষড়যন্ত্রের মাধ্যমে সম্পত্তি ফেরত দেওয়া হচ্ছে না, যা অত্যন্ত দুঃখজনক। এটি একটি জাতীয় সমস্যা। কোন সম্প্রদায় অন্যায় ও অবিচারের শিকার হতে পারে না।

আলোচনায় আরও উল্লেখ করা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় আন্তরিকতার সঙ্গে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন বাস্তবায়নের আকাঙ্ক্ষা পোষণ করলেও একটি মহল অহেতুক বিলম্ব করে তা ঝুলিয়ে রেখেছে। সম্পত্তি ফেরতের জন্য সারাদেশে প্রায় ১ লাখ ৬০ হাজার আবেদন জমা পড়লেও ট্রাইব্যুনাল সেসব নিষ্পত্তিতে ধীর গতিতে কাজ করছে। দিনাজপুরে ১ হাজার ৪৭১টি আবেদনের মধ্যে মাত্র ৫৯টি আবেদনের নিষ্পত্তি হলেও সম্পত্তি প্রত্যর্পণ হয়েছে কি না তা ট্রাইব্যুনালকে অবহিত করা হয়নি।

কমিউনিটি ডেভেলপমেন্ট এসোসিয়েশন (সিডিএ) ও দিনাজপুর জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এবং ভূমি অধিকারে দেশব্যাপী কর্মরত স্বেচ্ছাসেবী সংগঠন এএলআরডির সহযোগিতায় অনুষ্ঠিত ওই আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিডিএর নির্বাহী পরিচালক শাহ-ই মবিন জিন্নাহ এবং প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. আবু নঈম মুহাম্মদ আবদুছ ছবুর। অন্যান্যদের মধ্যে আলোচনা করেন জোনাল সেটেলমেন্ট অফিসার মোঃ শামসুল আযম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহবুবুর রহমান, পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা কাজল দেবনাথ, ব্লাস্টের আইন উপদেষ্টা এসএম রেজাউল করিম এবং এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা। সভায় অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইনের বিভিন্ন দিক এবং হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ের নির্দেশনাসহ উল্লেখযোগ্য অংশ উপস্থাপন করেন আলোচকরা।

/এএমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম