গাইবান্ধার নলডাঙ্গায় এক কিশোরী ধর্ষিত, ধর্ষক পলাতক

গাইবান্ধা প্রতিনিধি
০৭ জুন ২০১৮, ০৬:১২আপডেট : ০৭ জুন ২০১৮, ০৬:১৫

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে সুজন মিয়া (২৬) নামের এক যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। নির্যাতনের শিকার ওই কিশোরী গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। প্রচুর রক্তক্ষরণ হওয়ায় তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় নির্যাতনের শিকার কিশোরীর দাদী বাদী হয়ে বুধবার (৬ জুন) রাত ১০টার দিকে সাদুল্যাপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। অভিযুক্ত সুজন মিয়া সাদুল্যাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের আজম আকন্দের ছেলে। সুজন মিয়াকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তাকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে কিশোরীর পরিবার। গাইবান্ধা জেলা

নির্যাতনের শিকার কিশোরীর পরিবারের অভিযোগ, বুধবার দুপুরে বাড়ির পাশের মাঠে ছাগল চরাতে গিয়েছিল কিশোরীটি। এ সময় প্রতিবেশী সুজন মিয়া পেছন দিক থেকে তার ওড়না টেনে খুলে নেয় এবং সেটা দিয়ে মুখ চেপে ধরে। পরে একটি আখ ক্ষেতে নিয়ে গিয়ে সুজন ওই কিশোরীকে ধর্ষণ করে। নির্যাতনের শিকার কিশোরী এক পর্যায়ে সাহায্যের জন্য চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে যায়। অবশ্য তার আগেই অভিযুক্ত সুজন মিয়া পালিয়ে যেতে সক্ষম হয়। স্থানীয়দের সহায়তায় নির্যাতিত কিশোরীকে প্রথমে বাড়িতে নিয়ে যাওয়া হয়। প্রচুর রক্তক্ষরণ হতে থাকায় পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় গাইবান্ধা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক আফরুজা সুলতানা জানিয়েছেন, ‘কিশোরীর শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার সার্বিক অবস্থা আশঙ্কামুক্ত নয়। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হতে পারে।

/এএমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম