কুড়িগ্রামে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি

কুড়িগ্রাম প্রতিনিধি
১০ জুন ২০১৮, ১৭:৪৬আপডেট : ১০ জুন ২০১৮, ১৭:৪৮

কুড়িগ্রামে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে মানববন্ধন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ জুন) সকাল ১০টায় কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ বাজারে ঘোগাদহ ইউনিয়ন উন্নয়ন কমিটির ডাকে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দিনের বেশির ভাগ সময়ে ঘোগাদহ-যাত্রাপুর ফিডারে লোডশেডিং চলে। এই ফিডারে যতটুকু সময় বিদ্যুৎ সরবরাহ করা হয় তাও লো ভোল্টেজ। এতে শিক্ষার্থীদের লেখাপড়া, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস, ব্যবসা প্রতিষ্ঠান ব্যাপকভাভাবে ক্ষতিগ্রস্থ হওয়াসহ জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিদ্যুতের স্বাভাবিক ভোল্টেজ ২২০-২৫০ হওয়ার কথা থাকলেও ঘোগাদহ-যাত্রাপুর ফিডারে ভোল্টেজ থাকে ৯০-১০০। এই ভোল্টেজে রঙিন টিভি, ফ্যান, ফ্রিজ, কম্পিউটার এমনকি টিউব লাইট জ্বলছে না। উপরন্তু লো ভোল্টেজের কারণে প্রায়ই বৈদ্যুতিক যন্ত্রপাতি বিকল হয়ে পড়ছে। একই সময়ে অন্যান্য ফিডারে সঠিক ভোল্টেজে বিদ্যুৎ সরবরাহ করা হলেও এই ফিডারে দীর্ঘদিন থেকে ইচ্ছাকৃতভাবে লো ভোল্টেজে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে যা সরাসরি বৈষম্য ও নাগরিক অধিকারহরণ। বক্তারা কর্তৃপক্ষের কাছে এই সমস্যার দ্রুত সমাধানের দাবি জানান।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সমন্বয়ক নাহিদ হাসান নলেজ, ঘোগাদহ ইউনিয়ন উন্নয়ন কমিটির আহ্বায়ক রাইহান কবির রনো, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ কুড়িগ্রাম সদর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল ঘোগাদহ ইউনিয়ন শাখার আহ্বায়ক আবু ছাইম, সলিডারিটি সমৃদ্ধি কর্মসূচির সমাজ উন্নয়ন কর্মকর্তা নির্মল সরকার, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ, ঘোগাদহ ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক ইন্দ্রমোহন, রেল- নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি ঘোগাদহ ইউনিয় শাখার সাধারণ সম্পাদক খোরশেদ আলম, ঘোগাদহ অটো মালিক-চালক সমিতির নেতারাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা।

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম