নীলফামারীর জলঢাকায় জামায়াতের কেন্দ্রীয় সুরা সদস্য ও জেলা জামায়াতের সাবেক আমির আজিজুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১০জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গুলমুন্ডা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।
গ্রেফতার আজিজুল ইসলাম জলঢাকা উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের গোলমুন্ডা গ্রামের মৃত বাচ্চা মামুদের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জামায়াত নেতা আজিজুল ইসলাম ২০১৪ সালের ৫ জানুয়ারি জাতীয় নির্বাচনে উপজেলার ব্রাহ্মন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে হামলা ও নাশকতা মামলার পলাতক আসামি। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। পরে রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।
ওসি জানান, সোমবার সকালে আদালতের মাধ্যমে আজিজুল ইসলামকে কারাগারে পাঠানো হয়েছে।








