কাউনিয়ায় বাসচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

রংপুর প্রতিনিধি
১৪ জুন ২০১৮, ১১:১৩আপডেট : ১৪ জুন ২০১৮, ১১:২০

রংপুর রংপুরের কাউনিয়ায় যাত্রীবাহী বাসের চাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৪ জুন) সকাল ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, রংপুরের গঙ্গাচড়া উপজেলার চরমর্নেয়া গ্রামের কালাম (১৬) সাক্কু (১৮)ও সোলায়মান আলী (৬৫)।
পুলিশ ও নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, নিহত আবুল কালাম, সাক্কু ও সোলায়মান আলী গঙ্গাচড়া থেকে মোটরসাইকেলে চড়ে ঢাকাগামী ট্রেন ধরার জন্য কাউনিয়া যাচ্ছিল। কাউনিয়া রেলগেটের কাছে আসলে বিপরীত দিক থেকে আসা মায়মনা পরিবহন নামে যাত্রীবাহী একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিন জন নিহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ওসি জানান, ঘাতক বাসটি আটক করা হলেও ড্রাইভার ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের