ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহত

ঠাকুরগাঁও প্রতিনিধি
২৫ জুন ২০১৮, ১৭:৩২আপডেট : ২৫ জুন ২০১৮, ১৭:৩৩

ঠাকুরগাঁও ঠাকুরগাঁওয়ের কালমেঘ বারঢালী এলাকার ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী মহাসড়কে  বাসের ধাক্কায় নাজনীন (১৫) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। সোমবার (২৫ জুন) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম সাজেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত নাজনীন বালিয়াডাঙ্গী উপজেলার ছোটপলাশবাড়ী গ্রামের নাজিরুল ইসলামের মেয়ে। সে স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণির ছাত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী  সড়কের কালমেঘ বারঢালী মোড়ে নাজনীন বাইসাইকেলে রাস্তা পার হচ্ছিল। এ সময় ঠাকুরগাঁও থেকে বালিয়াডাঙ্গীগামী শ্যামলী পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। পরে আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে পাঠায়। সেখানে যাওয়ার পথেই মারা যায় নাজনীন।

ওসি জানান, নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম