আবারও ধর্মপুর সীমান্তে নারী-শিশুসহ ১৯ বাংলাদেশি আটক

কুড়িগ্রাম প্রতি‌নি‌ধি
২৮ জুন ২০১৮, ১৪:৪৪আপডেট : ২৮ জুন ২০১৮, ১৫:৪১

ভারত থেকে সীমান্তে দিয়ে অবৈধভাবে দেশে ঢুকার সময় ১৯ বাংলাদেশি আটক

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ধর্মপুর সীমান্তে নারী-শিশুসহ ১৯ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃতরা ভারত থেকে সীমান্তপথে বাংলাদেশে ঢুকার সময় তাদের আটক করা হয়। বি‌জি‌বি ১৫ ব্যাটালিয়নের কাশিপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার শহিদ বিষয়টি নি‌শ্চিত করেছেন।
বিজিবি জানায়, বুধবার (২৭ জুন) রাত সাড়ে ৯টার দিকে ভারত থেকে সীমান্ত পথে বাংলাদেশে ঢুকার সময় উপজেলার ধর্মপুর সীমান্ত এলাকায় টহলরত কাশিপুর ক্যাম্পের বিজিবি সদস্যরা তাদের আটক করে। তারা আন্তর্জাতিক মেইন পিলার ৯৪৩-এর সাব পিলার ৩-এর পাশ দিয়ে বাংলাদেশে ঢুকছিল। তারা জীবিকার তাগিদে দুই দেশের দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতের হরিয়ানা প্রদেশে গিয়ে দীর্ঘদিন একটি ইটভাটায় কাজ করেছে জানা গেছে। এরপর আবারও দালালের মাধ্যমে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আসার সময় বিজিবি’র হাতে আটক হয় তারা। পরে তাদের ফুলবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আটক বাংলাদেশিরা হলো, উপজেলার পূর্ব চন্দ্রখানা গ্রামের মোজাহার আলী (৪৭) তার স্ত্রী সাহিদা বেগম (৪০), ছেলে শাহিন (১৬), সাজিদুল (১৪), ইব্রাহিম (৭),পূর্ব রাবাইতারী গ্রামের আমিনুল ইসলাম (৩৭), তার স্ত্রী খাদিজা বেগম (৩২), মেয়ে আর্জিনা (১৩), আকলিমা (৯), ফাতেমা (৫), ঘুঘুরহাট দোলাটারি গ্রামের সুফিয়া বেগম (৩৫), তার ছেলে সুজন (৫), ভাই সবুজ (১৮), নাগেশ্বরী উপজেলার ধনীগাগলা গ্রামের আব্দুল আলীম (৩৫), তার স্ত্রী আছমা বেগম (৩০), ছেলে আলামিন (১১), আলীফ (৪), একই উপজেলার স্কুলেরহাট গ্রামের আম্বিয়া (৩০) ও মেয়ে খুশি (৬)।
লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের কাশিপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার শহিদ জানান, আটক সবাই বাংলাদেশি। বিনা পাসপোর্টে অবৈধভাবে ভারত যাওয়ার অপরাধে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

ফুলবাড়ী থানার ওসি খন্দকার ফুয়াদ রুহানী জানান, অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক বাংলাদেশিদের বৃহস্পতিবার (২৮ জুন) সকালে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে।

/জেবি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের