বাড়ছে ধরলা ও তিস্তার পা‌নি

কুড়িগ্রাম প্রতিনিধি
০১ জুলাই ২০১৮, ১৩:২০আপডেট : ০১ জুলাই ২০১৮, ১৪:৩৯




বাড়ছে ধরলা নদীর পানি উজান থেকে নেমে আসা ঢলে বাড়তে শুরু করেছে ধরলা ও তিস্তা নদীর পানি। বর্তমানে ধরলা নদীর পানি ফেরিঘাট পয়েন্টে ১৮ সেন্টিমিটার এবং তিস্তা নদীর পানি কাউনিয়া পয়েন্টে ১৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী ২৪ ঘণ্টা ধরলা ও তিস্তা নদী ছাড়াও দুধকুমার নদের পা‌নি বৃ‌দ্ধি অব্যাহত থাক‌বে বলে জানা গেছে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো.শফিকুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।

পানি উন্নয়ন বোর্ডের নিয়ন্ত্রণ কক্ষের তথ্য অনুযায়ী, ধরলা ও তিস্তার পা‌নি বাড়‌লেও গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্রের পানি হ্রাস পেয়েছে। ধরলা ও তিস্তা অববা‌হিকার বি‌ভিন্ন ইউ‌নিয়‌নের জনপ্র‌তি‌নি‌ধি‌দের সাথে কথা ব‌লে জানা গে‌ছে, গত ১২ ঘণ্টায় এসব নদীর পা‌নি বৃদ্ধি পে‌তে শুরু কর‌লেও এখনও জনবস‌তিগু‌লো নিরাপদ অবস্থায় র‌য়ে‌ছে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম জানান, ভারতে ভারী বৃ‌ষ্টিপা‌তের কারণে ধরলা ও তিস্তা নদীর পা‌নি বৃ‌দ্ধি পে‌য়ে‌ছে। আগামী ৪৮ ঘণ্টা এ দু‌টি নদী ছাড়াও জেলার দুধকুমার ন‌দের পা‌নি বাড়তে থাক‌বে।

পানি বৃদ্ধি পেলেও এখনও আশঙ্কার পর্যায়ে যায়নি উ‌ল্লেখ ক‌রে এই প্র‌কৌশলী জানান, উজা‌ন থে‌কে নে‌মে আসা ঢ‌লে জেলার নদ-নদীর পা‌নি বৃ‌দ্ধি অব্যাহত থাক‌লেও তা বিপদসীমা অ‌তিক্রম করার সম্ভাবনা কম। ভারী বৃ‌ষ্টিপাত না হ‌লে ৪৮ ঘণ্টা পর পা‌নি আবারও হ্রাস পে‌তে থাক‌বে।
তিনি আরও জানান, বিগত বছরের বন্যায় ক্ষতিগ্রস্ত বাঁধগুলো মেরামত করা হয়েছে। সেগুলো এখন সম্পূর্ণ ঝুঁকিমুক্ত।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম