পঞ্চগড়ে সাপের দংশনে গৃহবধূর মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি
০৪ জুলাই ২০১৮, ১৮:০৬আপডেট : ০৪ জুলাই ২০১৮, ১৮:২৬

পঞ্চগড় পঞ্চগড় সদর উপজেলায় সাপের দংশনে মুক্তা বেগম (২৬) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার (৪ জুলাই) সকালে উপজেলার অমরখানা ইউনিয়নের মডেলহাট-কমলাগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত মুক্তা বেগম ওই এলাকার তবিবর রহমানের স্ত্রী এবং দুই সন্তানের জননী।

নিহতের জা আজিমা বেগম জানান, মুক্তা বেগম বাড়ির সামনের একটি গাছে কাঁঠাল পেকেছে কিনা দেখছিলেন। এ সময় তার ডান পায়ে একটি বিষধর সাপ দংশন করে। পরে তাকে একই ইউনিয়নের শালবাড়ি এলাকার কুদ্দুস ওঝার কাছে নিয়ে গেলে সেখানে অবস্থার অবনতি হয়। পরে তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতলে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে পৌঁছালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পঞ্চগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হাসান সরকার সাপের দংশনে গৃহবধূর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম