করতোয়ায় বাড়ছে পানি, নিম্নাঞ্চল প্লাবিত

পঞ্চগড় প্রতিনিধি
০৬ জুলাই ২০১৮, ০৯:৪৩আপডেট : ০৬ জুলাই ২০১৮, ০৯:৫৫

করতোয়ায় পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত উজান থেকে নেমে আসা পানিতে পঞ্চগড় শহরের মাঝ দিয়ে প্রবাহিত করতোয়া নদীর পানি বাড়ছে। এরই মধ্যে পৌরসভার নিম্নাঞ্চল খালপাড়া, নিমনগর, তুলারডাঙ্গা, রামেরডাঙ্গাসহ বেশ কয়েকটি এলাকার ঘরবাড়িতে পানি উঠেছে। পানিবন্দি লোকজন এরমধ্যে শহরে হোমিওপ্যাথি কলেজ, পঞ্চগড় মহিলা মাদ্রাসা ও রোজবাড কিন্ডার গার্টেনে আশ্রয় নিয়েছেন। ভারতের উজান থেকে পানি প্রবাহ বেড়ে গেলে এ পরিস্থিতির অবনতি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

পঞ্চগড় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক মিজানুর রহমান জানান, করতোয়া নদীর পানি বাড়ছে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে নদীর পানি ছিল ৬৮.০২ মিটার। কয়েক ঘণ্টার মধ্যে প্রায় ১.১৮ মিটার পানি বেড়ে দাঁড়ায় ৬৯.২০ মিটার। তারপরও করতোয়ার পানি বিপদসীমার ১.৫৫ মিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে। ভারত থেকে পানি আসায় নদীর পানি বেড়েছে।

পঞ্চগড়ের জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম  বৃহস্পতিবার (৫ জুলাই) পৌরসভার বিভিন্ন এলাকা ও পানিবন্দি মানুষের খোঁজ-খবর নিয়েছেন। এসময় পঞ্চগড় পৌরসভার মেয়র তৌহিদুল ইসলাম, পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এহেতেশাম রেজা, পৌর কাউন্সিলররা সঙ্গে ছিলেন।

পরিস্থিতি পরিদর্শন করেন প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা পঞ্চগড় পৌরসভার মেয়র জানান, করতোয়ার পানি বৃদ্ধি অব্যাহত থাকলে পেলে পৌরএলাকার ১৭টি বস্তির মানুষ পানিবন্দি হয়ে পড়বে। এরইমধ্যে কয়েকটি এলাকার মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে গেছেন। তাদেরকে শুকনো খাবার দেওয়া হয়েছে। পুরো পরিস্থিতি জেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে।

পঞ্চগড়ের জেলা প্রশাসক জানান, দুই হাজারের মতো খাদ্য সামগ্রীর প্যাকেট বিতরণ করা হয়েছে। পানিবন্দি মানুষের জন্য ২০০ টন চাল ও ৫ লাখ টাকা চেয়ে মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং সতর্ক রয়েছি।

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম