গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে চার

গাইবান্ধা প্রতিনিধি
০৯ জুলাই ২০১৮, ১৯:২৯আপডেট : ০৯ জুলাই ২০১৮, ২১:৪৮

সড়ক দুর্ঘটনা  

গাইবান্ধার গোবিন্দগঞ্জের কালিতলা এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে সোমবার দুপুরে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দু’জন এবং হাসপাতালে নেওয়ার পর আরও দুই জনের মৃত্যু হয়। এছাড়া গুরুতর আহত ১২ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

নিহতরা হলেন- আগমন পরিবহন চালক জাহিদুল ইসলাম (৬০), সোমা পরিবহনের চালক মিন্টু মিয়া (৪০), যাত্রী রিংকু মিয়া (২৬) ও মাহফুজার রহমান (৪৫)। জাহিদুল ইসলামের বাড়ি বগুড়া সদর উপজেলার বৃন্দাবনপাড়ায়, মিন্টু মিয়ার বাড়ি নাটোর সদর উপজেলায়, মাহফুজার রহমানের বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলার গাংজোয়ার গ্রামে ও রিংকু মিয়ার বাড়ি গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায়। 

বগুড়ার ছিলিমপুর পুলিশ ফাঁড়ির টিএসআই জাহাঙ্গীর জানান, গাইবান্ধা ছেড়ে আসা রাজশাহীগামী সোমা পরিবহণের একটি বাস দুপুরে গোবিন্দগঞ্জের কালিতলা এলাকায় পৌঁছে। এ সময় রাজশাহী থেকে ছেড়ে আসা রংপুরগামী আগমণী পরিবহণের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এর মধ্যে গুরুতর আহত ১৪ জনকে বগুড়া শজিমেক হাসপাতালে আনা হয়।এর কিছুক্ষণ পর চিকিৎসকরা আগমণী বাস চালক মিন্টু ও বিশ্ববিদ্যালয় ছাত্র রিংকুকে মৃত ঘোষণা করেন।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম