দিনাজপুরের হিলি সীমান্তের ঘাসুড়িয়া এলাকা থেকে ভারতীয় নিষিদ্ধ তিন হাজার ৯৫০ পিস গরুমোটাতাজাকরণ প্রাকটিন ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (১৩ জুলাই) ভোর সাড়ে ৪টায় সীমান্ত থেকে ট্যাবলেটগুলো উদ্ধার করা হলেও কাউকে আটক করতে পারেনি বিজিবি।
বিজিবি হিলির মোংলা বিওপি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আলতাফ হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোররাতে হিলি সীমান্তের ঘাসুড়িয়া এলাকায় অভিযান চালায় বিজিবি। এসময় পরিত্যক্ত অবস্থায় একটি বস্তা থেকে ভারতীয় নিষিদ্ধ তিন হাজার ৯৫০ পিস প্রাকটিন ট্যাবলেট উদ্ধার করা হয়। এসব ট্যাবলেটগুলো গরুমোটাতাজাকরণ কাজে ব্যবহৃত হয় বলে তিনি জানান। এসব ট্যাবলেটের বিজিবি নির্ধারিত সিজার মূল্য ১ লাখ ১৮ হাজার ৫শ টাকা। ট্যাবলেটগুলো হিলি শুল্কগুদামে জমা দেওয়া হয়েছে।








