পঞ্চগড়ে ১৪টি ড্রেজার মেশিন ধ্বংস

পঞ্চগড় প্রতিনিধি
১৬ জুলাই ২০১৮, ১৯:৩১আপডেট : ১৬ জুলাই ২০১৮, ১৯:৩১

পঞ্চগড়ে ১৪টি ড্রেজার মেশিন ধ্বংস পঞ্চগড় জেলার সদর উপজেলার মীরগড় এলাকার করতোয়া নদীতে অবৈধভাবে নিষিদ্ধ ড্রেজার মেশিন ব্যবহার করে পাথর উত্তোলন করার সময় ১৪টি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে। সোমবার (১৬ জুলাই) দুপুরে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে গিয়ে এসব ড্রেজার মেশিন ধ্বংস করেন।
পুলিশ জানায়, করতোয়া নদীর মিরগড় খেয়াঘাট এলাকায় অবৈধভাবে নিষিদ্ধ ড্রেজার মেশিন ব্যবহার করে একটি মহল পাথর উত্তোলন করছিল। এমন সংবাদের ভিত্তিতে পঞ্চগড় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নবিরুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বিজিবি ও পুলিশের সহযোগিতায় ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। পরে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে পাথর উত্তোলনকারীরা পালিয়ে যায়। তবে তাদের রেখে যাওয়া ১৪টি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়। এছাড়া মেশিনের পাইপ ও অন্যান্য যন্ত্রাংশগুলো আগুনে পুড়িয়ে দেওয়া হয়।
পঞ্চগড় সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. নবিরুল ইসলাম বলেন, ‘নিষিদ্ধ ড্রেজার মেশিন দিয়ে পাথর উত্তোলন বন্ধ করতে প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম