কুড়িগ্রামে বাঁশঝাড় থেকে ফাঁস লাগানো লাশ উদ্ধার

কুড়িগ্রাম প্রতিনিধি
২০ জুলাই ২০১৮, ১৪:৪৮আপডেট : ২০ জুলাই ২০১৮, ২০:০৫

কুড়িগ্রাম কুড়িগ্রাম পৌরসভার কৃষ্ণপুর এলাকায় রেললাইনের পাশের একটি বাঁশ ঝাড় থেকে ইয়াকুব আলী (৫৫) নামে এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ জুলাই) দুপুর একটার দিকে খবর পেয়ে গলায় রশি পেঁচানো অবস্থায় লাশ উদ্ধার করে সদর থানা পুলিশ।

নিহত ব্যক্তির বাড়ি ওই বাঁশ ঝাড় থেকে ৫০ গজ দূরে কৃষ্ণপুর মিয়াপাড়ার ডাকুয়াপাড়া গ্রামে।

এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বাঁশ ঝাড়ের পাশে এক ব্যক্তি তার স্ত্রীসহ গরু নিয়ে বাঁশ ঝাড়ের কাছে গেলে একজনকে শুয়ে থাকতে দেখে। পরে পাগল ভেবে কাছে গিয়ে গলায় রশি পেঁচানো অবস্থায় ইয়াকুব আলীকে দেখতে পায় এবং তার ওপর একটি গাছের ডালে পেচানো ছেড়া রশি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশে এসে লাশ উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়।

এ ব্যাপারে কুড়িগ্রাম সদর থানার এসআই মো. শরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে ইয়াকুব আলীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে এ ঘটনার মূল কারন এখনও জানা যায়নি। ময়নাতদন্তের পর জানা যাবে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম