ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে গরু চোরাকারবারি নিহত

ঠাকুরগাঁও প্রতিনিধি
২১ জুলাই ২০১৮, ১৪:১১আপডেট : ২১ জুলাই ২০১৮, ১৪:১১

ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার কাঠালডাঙ্গী সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক গরু চোরাকারবারির মৃত্যু হয়েছে। নিহত আলী হোসেন (১৭) হরিপুর উপজেলার কাঠালডাঙ্গী সীমান্তের মন্নাটলি গ্রামের মোস্তফার ছেলে।

ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে বিএসএফ’র কাছে কড়া প্রতিবাদ জানানো হয়েছে এবং ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক আহ্বান করা হয়েছে।

বিজিবি সূত্র জানায়, শনিবার ভোর ৪টার দিকে ডাবরি ও কাঁঠালডাঙ্গী সীমান্তের মাঝামাঝি ৩৬৯/এস-৬-এ নং পিলারের কাছে ভারতীয় কাঁটাতারের বেড়া কেটে অবৈধভাবে অনুপ্রবেশ করলে নারগাঁও বিএসএফ ক্যাম্পের জওয়ানদের গুলিতে আলী হোসেন আহত হয়। গুলিবিদ্ধ অবস্থায় সে পালিয়ে বাংলাদেশের সীমানায় চলে আসে এবং অজ্ঞান হয়ে পড়ে। এরপর আশপাশের লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে নেওয়ার পথে শনিবার সকাল ৭টার দিকে তার মৃত্যু হয়। গরু চোরাকারবারি দলের বাকি সদস্যরা হোসেনকে রেখে পালিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

হরিপুর থানার অফিসার ইনচার্জ রুহুল কুদ্দুস জানান, সীমান্তে গুলিতে নিহত আলী হোসেনের মরদেহ তার পরিবারের কাছেই আছে। এখন মৃতদেহের ময়নাতদন্ত করা হবে। এজন্য লাশ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হোসেন জানান, এ ব্যাপারে বিএসএফ’র কাছে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে যোগ দেওয়ার জন্য তিনি সীমান্তের পথে রয়েছেন। ভারতের ১৪৬ উত্তর দিনাজপুর বিএসএফ’র ব্যাটালিয়নের কমান্ডার কমান্ডেন্ট হিন্দালালের সঙ্গে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে।

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম