ঘুষের টাকাসহ লালমনিরহাটে পল্লী বিদ্যুতের দুই প্রকৌশলী আটক

লালমনিরহাট প্রতিনিধি
২৭ জুলাই ২০১৮, ০৬:০২আপডেট : ২৭ জুলাই ২০১৮, ০৬:০৪

আটক দুই প্রকৌশলী ঘুষের দেড় লাখ টাকাসহ লালমনিরহাট-কুড়িগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতির নির্বাহী প্রকৌশলী ও সহকারী প্রকোশলীকে আটক করেছে দুর্নীতি দমন কমিশনের রংপুর সমন্বিত কার্যালয়ের একটি দল। ঘুষ লেনদেন শেষে ফেরার পথে বৃহস্পতিবার (২৬ জুলাই) সন্ধ্যায় লালমনিরহাটের বড়বাড়ী শিমুলতলা এলাকা থেকে তাদের আটক করেছে। আটকৃতরা হলেন নির্বাহী প্রকৌশলী  মমিনুর রহমান ও সহকারী প্রকৌশলী জহুরুল ইসলাম। 
লালমনিরহাট সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সেলিম রেজা চৌধুরী জানান, লালমনিরহাটের মেসার্স এসএম ট্রেডার্সের মালিক তমির আলীর নিকট থেকে ঘুষের টাকা নেন ওই দুই কর্মকর্তা। লেনদেন শেষে সদর উপজেলার পল্লী বিদ্যুতের কার্যালয় থেকে কুড়িগ্রামের পথে রওনা হন তারা। পথে দুদকের রংপুর সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক মোজাহার আলীর নেতৃত্বে অভিযান চালিয়ে লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের শিমুলতলা বাসস্টান্ড এলাকা থেকে একটি পাজেরো গাড়ীসহ তাদের আটক করা হয়।  

দুদকের উপরিচালক মোজাহার আলী বলেন, 'গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট সদর থানা পুলিশের সহায়তায় পল্লী বিদ্যুতের নির্বাহী প্রকৌশলী মমিনুর রহমান ও সহকারী প্রকৌশলী জহুরুল ইসলামকে আটক করা হয়। এই ঘটনায় লালমনিরহাট সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।'

/জেজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম