কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ৫৪ প্যাকেট ভারতীয় জিরা উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এসময় চোরাকারবারিদের ব্যবহৃত একটি সাইকেলও জব্দ করা হয়েছে।
শনিবার (২৮ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার বিদ্যাবাগিস সীমান্তে আন্তর্জাতিক মেইন পিলার ৯৩৮-এর পাশ থেকে এসব জিরা উদ্ধার করে বিজিবি।
বিজিবি জানায়,গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বিজিবি ১৫ ব্যাটালিয়নের সদস্যলা জিরা উদ্ধারের জন্য ফাঁদ পাতেন। এসময় ওই পথ দিয়ে কয়েকজন চোরাকারবারি ভারত থেকে পাচার করা জিরা বাইসাইকেলে করে নিয়ে যাওয়ার সময় বিজিবি’র সদস্যরা তাদের ধাওয়া করেন। চোরাকারবারিরা জিরাসহ সাইকেল ফেলে পালিয়ে যায়।
এ ব্যাপারে লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধীন কাশিপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার শহিদুল ইসলাম বলেন,উদ্ধারকৃত জিরা ও বাইসাইকেল ক্যাম্পে নেওয়া হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় ২৬ হাজার ৬৬০ টাকা।








