হিলিতে ভারতীয় ট্রাক চাপায় এক নারী নিহত

হিলি প্রতিনিধি
০১ আগস্ট ২০১৮, ১৬:৫৫আপডেট : ০১ আগস্ট ২০১৮, ১৬:৫৫

লাশ

দিনাজপুরের হিলিতে ভারতীয় ট্রাক চাপায় অজ্ঞাত এক নারী (৩০) নিহত হয়েছেন। এঘটনায় ট্রাকসহ চালক ও সহকারীকে আটক করেছে পুলিশ। বুধবার সকাল ১০টায় হিলি স্থলবন্দরের চেকপোস্ট সড়কে এই দুর্ঘটনাটি ঘটে। তবে নিহতের নাম পরিচয় জানা যায়নি।

আটক ট্রাক চালক রাহুল সরকার (২১)। সে ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার মহেন্দ্রর গ্রামের ফয়জুল সরকারের ছেলে,আটক সহকারী সাদ্দাম হোসেন (১৭) একই এলাকার আনসার আলীর ছেলে।

হাকিমপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো.রাকিব হাসান বাংলা ট্রিবিউনকে জানান, বুধবার সকালে হিলি স্থলবন্দরে পণ্য খালাস করে ভারতীয় ট্রাক (নম্বর-নি২৩ন/৭১৮৭) বন্দর থেকে বের হয়ে ভারতে যাওয়ার পথে হিলি স্থলবন্দরের চেকপোস্ট সড়কে নবারুন পাঠাগার ও ক্লাবের সামনে অজ্ঞাত এক নারীকে চাপা দেয়। এতে ঘটাস্থলেই ওই নারীর মৃত্যু হয়। সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এঘটনায় ওই ট্রাকসহ এর চালক ও সহকারীকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম