কুড়িগ্রামে বিল থেকে অটোচালকের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম প্রতিনিধি
০৪ আগস্ট ২০১৮, ২০:৩৮আপডেট : ০৪ আগস্ট ২০১৮, ২০:৪০

কুড়িগ্রাম নিখোঁজের প্রায় ২ মাস পর কুড়িগ্রামে আশিকুর রহমান হৃদয় (১৬) নামের ব্যাটারিচালিত এক অটোচালকের মরদেহ উদ্ধার করেছে র‌্যাব। শনিবার (৪ আগস্ট) বিকাল ৪টার দিকে উপজেলার দেবত্তর এলাকার রেল লাইন সংলগ্ন ন্যাটাগাড়ীর বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত চঞ্চল নামের একজনকে আটক করেছে র‌্যাব।

নিহত আশিকুর রহমান হৃদয় পশ্চিম দেবত্তর পশ্চিমপাড়া গ্রামের আরিফুল ইসলামের ছেলে। সে এবার এসএসসি পাস করেছে। সংসারের অভাবের কারণে লেখাপড়ার পাশাপাশি মাঝেমধ্যে ভাড়া নিয়ে অটোরিকশা চালাতো।

আশিকুর রহমান হৃদয় হত্যা মামলার অভিযুক্ত দুই আসামির মধ্যে চঞ্চলকে (২৫) ঢাকার উত্তর খান থেকে র‌্যাব-১১ এর সিনিয়র এএসপি আরিফের নেতৃত্বে গ্রেফতার করা হয়। পরে তার স্বীকারউক্তি অনুযায়ী চঞ্চলকে নিয়ে এসে আশিকুর রহমান হৃদয়ের মরদেহ উদ্ধার করা হয়।

চঞ্চল জানায়, পরিকল্পনা মাফিক আশিকুর রহমানের অটো ভাড়া নিয়ে তার সহপাঠী তানজিলকে সঙ্গে নিয়ে তারা কুড়িগ্রাম রেল স্টেশনে যায়। পরে হৃদয়কে হত্যা করে বিলের একটি পুকুরে পানির নীচে খুঁটির সঙ্গে লাশ বেঁধে রাখা হয়। লাশ রাখার তিন দিন পর তারা দুজন এসে লাশ ঠিক আছে কিনা তা দেখে যায়। আশিকুরকে হত্যার পর ৪০ হাজার টাকায় অটোটি বিক্রি করা হয়। 

রংপুর র‌্যাব-১৩ এর অধিনায়ক মো. মোজাম্মেল হক জানান, নিহত আশিকুর রহমান হৃদয় গত ৯জুন নিখোঁজ হওয়ার ঘটনায় অভিযোগের প্রেক্ষিতে ছায়া তদন্ত শেষে চঞ্চলকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িত অপর আসামি তানজিলকে গ্রেফতারের চেষ্টা চলছে।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম