ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মুক্তিযোদ্ধা নিহত

কুড়িগ্রাম প্র‌তি‌নি‌ধি
০৫ আগস্ট ২০১৮, ২০:৫৭আপডেট : ০৫ আগস্ট ২০১৮, ২০:৫৯

কুড়িগ্রাম কুড়িগ্রামের ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় বাদশা মিয়া (৭২) নামে এক মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। রবিবার (৫ আগস্ট) দুপুরে উপজেলার ফুলবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের পাশে ফুলবাড়ী-বড়ভিটা সড়কে এ দুর্ঘটনা ঘ‌টে।

ফুলবাড়ী উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান ও ফুলবাড়ী থানার ও‌সি খন্দকার ফুয়াদ রূহানী এ তথ্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

রংপুর মে‌ডিক্যাল ক‌লেজ হাসপাতা‌লে নেওয়া হ‌লে সেখা‌নে চি‌কিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত বাদশা মিয়া উপজেলার বড়লই গ্রামের মৃত আশমতুল্লাহর ছেলে।

স্থানীয়রা জানান, র‌বিবার দুপুরে ফুলবাড়ী উপ‌জেলা শহরগামী ধান বোঝাই একটি শ্যালো মেশিন চালিত ট্রলি বেপরোয়া গতিতে যাওয়ার সময় ফুলবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে বাই-সাইকেল আরোহী মুক্তিযোদ্ধাকে চাপা দিয়ে চলে যায়। স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে ফুলবাড়ী উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে ভ‌র্তি করে। সেখা‌নে তার অবস্থার অবন‌তি হ‌লে রংপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নেওয়া হ‌য়। সেখা‌নে চি‌কিৎসাধীন অবস্থায় তি‌নি মৃত্যুবরণ ক‌রেন।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম